হোম > বিশ্ব > আমেরিকা

স্পেন-ফ্রান্সের তেল কোম্পানির সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বৈঠক

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির জ্বালানি খাত নিয়ে স্পেনের রেপসোল এবং ফ্রান্সের মোরেল অ্যান্ড প্রম-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ।

মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে এটি নতুন প্রশাসনের প্রথম বড় আলোচনা। পিডিভিএসএ-এর পৃথক দুটি বিবৃতিতে বলা হয়েছে, রেপসোলের সঙ্গে বৈঠকে দেশটির জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি উভয়ের স্বার্থ ও লাভ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

ফরাসি মোরেল অ্যান্ড প্রম-এর সঙ্গে বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো ভেনেজুয়েলার তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা।

উল্লেখ্য, রেপসোল এবং মোরেল অ্যান্ড প্রম দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় তেল উৎপাদন ও বাণিজ্যের সঙ্গে জড়িত। তবে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর ধরে তাদের কার্যক্রম প্রায়ই ব্যাহত হয়েছে।

এসআর

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

টপ নিউজ: চার বন্ধু রাষ্ট্রের দূতাবাসে হামলার হুমকি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় এক লাখ কোটি টাকা

বিও হিসাব খোলায় চালু হচ্ছে ই-কেওয়াইসি

উন্নয়ন কাজে গতি আসবে কতটা

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা