হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক দাবদাহ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে শুক্রবার আঘাত হানা অস্বাভাবিক তাপপ্রবাহ জলবায়ু বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করে তুলেছে।

শীতকাল শেষ হতে না হতেই এমন তাপপ্রবাহ সম্পর্কে তারা বলছেন, ৫০০ বছরে একবার ঘটে এমন ঘটনা। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, এটি প্রায় নিশ্চিতভাবেই মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফল।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সপ্তাহজুড়েই তাপমাত্রা পূর্বের সর্বোচ্চ রেকর্ড ভাঙছে এবং সপ্তাহের শেষে তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

পশ্চিমের শহরগুলো ছাড়িয়ে তাপপ্রবাহ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

ক্যালিফোর্নিয়া-অ্যারিজোনা সীমান্তসংলগ্ন মরু এলাকায় চারটি স্থানে শুক্রবার তাপমাত্রা ৪৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মার্চ মাসে যুক্তরাষ্ট্রে এটি নতুন জাতীয় রেকর্ড।

স্থানগুলো অ্যারিজোনার ইউমা শহরের কাছে মার্টিনেজ লেক এবং ক্যালিফোর্নিয়ার উইন্টারহেভেন ও ওগিলবি এলাকার আশপাশে অবস্থিত।

ইতোমধ্যে ৬৫টি শহরে মার্চের নতুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে আইডাহো পর্যন্ত এই তালিকায় রয়েছে বলে জানিয়েছে ওয়েদার ডটকম।

ডেথ ভ্যালিতে বৃহস্পতিবার তাপমাত্রা পৌঁছায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে। সাধারণত ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন সানফ্রান্সিসকোতে তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসে উঠে ঐতিহাসিক মার্চ রেকর্ড স্পর্শ করেছে আর কলোরাডোয় স্কিয়াররা খালি গায়ে স্কি করছেন।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চরম তাপ সতর্কতা জারি করেছে।

এতে লস অ্যাঞ্জেলেস ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে মরুভূমির জুয়ার শহর লাসভেগাসও অন্তর্ভুক্ত।

বিশ্বের জলবায়ু বিজ্ঞানীদের সংগঠন ‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’ এক প্রতিবেদনে বলেছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে বছরের এই সময়ে এমন তাপপ্রবাহ প্রায় অসম্ভব।

তারা আরও জানায়, তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকা সত্ত্বেও, এ ধরনের ঘটনা এতটাই বিরল যে প্রায় ৫০০ বছরে একবার এমনটা ঘটার কথা।

এসআর

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের মধ্যে উদ্বেগ

সংবাদমাধ্যমের ওপর পেন্টাগনের বিধিনিষেধ অসাংবিধানিক: মার্কিন আদালত

ইরানে স্থলবাহিনী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের চাপের মুখে মিত্ররা, যুদ্ধের মাঝেই বাড়ছে উত্তেজনা

ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের

ন্যাটোকে ‘কাপুরুষ’ আখ্যা, কূটনৈতিক প্রতিশোধের ইঙ্গিত ট্রাম্পের

রুবিও-হেগসেথের বাড়ির ওপর অজ্ঞাত ড্রোন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে ৩-৪ দিনেই এশিয়ায় পৌঁছাবে তেল

মার্কিন নাগরিকদের লোকেশন ডেটা কিনছে এফবিআই, গোপন নজরদারি নিয়ে বিতর্ক

‘খারাপ লোকদের হত্যা করতে অর্থ লাগে’, ইরান যুদ্ধ নিয়ে পেন্টাগনের সাফাই