হোম > বিশ্ব > আমেরিকা

ইরান শর্ত পূরণ করলে পুনর্গঠনের জন্য পাবে ৩০০ বিলিয়ন ডলার: ভ্যান্স

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে ইরান ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন তহবিলে প্রবেশাধিকার পেতে পারে। তিনি জানান, এই তহবিলের অর্থায়ন করবে উপসাগরীয় দেশগুলোর একটি জোট।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান যদি তাদের প্রতিশ্রুতির অংশ পূরণ করে, তাহলে উপসাগরীয় জোটের অর্থায়নে গঠিত এই তহবিলে তাদের প্রবেশাধিকার থাকতে পারে।

তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের কট্টরপন্থীরা চুক্তি থেকে প্রাপ্ত সুবিধাগুলোকে বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরতে পারে, অথচ এর বিনিময়ে দেশটিকে যে ছাড় ও অঙ্গীকার করতে হবে, সেগুলোকে কম গুরুত্ব দেওয়া হতে পারে।

ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনায় উন্মুক্ত থাকলেও ইরানকে ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত অর্থ ফেরত দেওয়ার বিষয়টি সম্ভাব্য চুক্তির অংশ নয়। তিনি বলেন, এ ধরনের দাবি চুক্তির খসড়ায় নেই এবং চূড়ান্ত নথি এখনো প্রকাশ করা হয়নি।

ইরান-সংক্রান্ত কঠোর অবস্থানের সমর্থকদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, নতুন কোনো চুক্তির আওতায় তেহরান অতিরিক্ত অর্থনৈতিক সুবিধা পেলে তা দেশটির আঞ্চলিক মিত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করতে ব্যবহৃত হতে পারে। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় ইরানের কিছু সম্পদ অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল।

সোমবার একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পরও অনেক কারিগরি ও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে কেবল তখনই, যখন দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ না করার অঙ্গীকার বাস্তবে পালন করবে।

ভ্যান্স আরও বলেন, আমরা সম্পদ অবমুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে এর চেয়েও বড় বিষয় হলো ইরান যদি দীর্ঘমেয়াদে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দেয়, তাহলে তাদের অর্থনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সূত্র: সিএনএন

এআরবি

বিশ্বজুড়ে রাজনৈতিক পতনের দ্বারপ্রান্তে ট্রাম্প

অসুস্থদের কর্মছাড় পেতে শারীরিক অক্ষমতার প্রমাণ দেওয়ার নিয়ম আটকে দিলেন মার্কিন বিচারক

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

আল-সাইয়েদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষী প্রচারণা, ঐক্যবদ্ধ মুসলিমরা

আলাস্কার সিনেট নির্বাচনের ফল আটকে দিতে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ

জ্বালানির দাম বাড়ায় বিশ্বভ্রমণ বাতিল প্রমোদতরীর

আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে চাপের মুখে হোয়াইট হাউস

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধে বিপুল ব্যয়ের হিসাব প্রকাশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর ভোট কমাতে একই নামে প্রার্থী দাঁড় করানোর অভিযোগ

ট্রাম্পের পোস্ট আগে দেখতে মাসে লাখ ডলারের চুক্তি