হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধ ইস্যুতে নীতি বদলাচ্ছেন ট্রাম্প

রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি (সংগৃহীত)

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। যুদ্ধ শুরুর পর তিনি প্রথমে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো সমাধান গ্রহণ করবেন না বলে কঠোর অবস্থান নিলেও, সময়ের সঙ্গে সেই অবস্থান কিছুটা নমনীয় হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিশেষ করে হরমুজ প্রণালিতে অচলাবস্থা ও অবরোধের প্রভাব বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। যদিও ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্র জ্বালানির ক্ষেত্রে অনেকটাই স্বনির্ভর, তবুও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মার্কিন শেয়ারবাজার ও অর্থনীতিতে পড়ছে।

এদিকে কূটনৈতিক মহলে আলোচনায় এসেছে, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত কিছু সম্পদ মুক্ত করে দিতে পারে। বিষয়টি রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

কারণ অতীতে বারাক ওবামা প্রশাসন যখন ইরানের সঙ্গে প্রথম পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) স্বাক্ষর করেছিল, তখন ইরানের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। ফলে এখন একই ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখা হতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

হামলা করে পার পাওয়ার দিন শেষ: ইরান

ভোলায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ, ১৩ মালিককে নোটিস

রাকসুর মেয়াদ শেষপ্রায় কার্যকর হয়নি সিনেট

ভারতের অস্ত্রভান্ডারে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের ‘জ্যাভেলিন’ ক্ষেপণাস্ত্রব্যবস্থা

ঘুম থেকে উঠে হাত ঝিনঝিন বা অবশ লাগে কেন, কখন সতর্ক হবেন

আবার ঘুরে দাঁড়াচ্ছে বগুড়ার রেশমশিল্প

মাছশূন্য হয়ে পড়ছে নেত্রকোনার হাওড়

হুজাইফা মোল্লার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে এখন অর্থসংকটই বাধা

অর্থনৈতিক সংকট সমাধানে ডলার বর্জনের আহ্বান খামেনির

শিশু-কিশোরদের সুরক্ষায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা