হোম > বিশ্ব > আমেরিকা

কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, চুক্তির আহ্বান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কিউবাকে ‘একটি ব্যর্থ রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন। তিনি হাভানাকে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান, তবে সরকার পরিবর্তনে কোনো সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কিউবা এখন একটি ব্যর্থ রাষ্ট্র।’ যুক্তরাষ্ট্র কি কিউবা সরকারকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নেবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় সেটির প্রয়োজন হবে না।’

এর আগে ওয়াশিংটন ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল।

এদিকে দ্বীপ রাষ্ট্র কিউবা তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের মুখে রয়েছে। ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে দীর্ঘদিনের মার্কিন অবরোধ আরও কঠোর করছে এবং অন্য দেশগুলোকেও হাভানায় তেল সরবরাহ বন্ধের জন্য চাপ দিচ্ছে।

জ্বালানিসংকট প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এটি একটি মানবিক হুমকি।’

এসআর

সংঘাতের পথে ট্রাম্প-নেতানিয়াহু

রোববার ডিজিটালভাবে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে: ভ্যান্স

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, ৬০ দিনে মেটাতে হবে অর্ধশতাব্দীর জটিলতা

তেলের দাম পাথরের গতিতে নয় কমতে পারে পালকের বেগে

যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইল এখন থেকে ‘প্রতিবন্ধকতা’ হিসেবে গণ্য হবে: গিদন লেভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে কোণঠাসা নেতানিয়াহু

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বললেন জাতিসংঘ মহাসচিব

চুক্তিকে ইরানের সঙ্গে সম্পর্কের ‘নতুন যুগের সূচনা’ বললেন জেডি ভ্যান্স

পর্যবেক্ষণের পর চূড়ান্ত চুক্তি নিয়ে ৬০ দিনের মধ্যে আলোচনা: ইরান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্নের দাবি শাহবাজ শরিফের