হোম > বিশ্ব > আমেরিকা

শুধুমাত্র অর্থ ও সম্পদ অর্জন জীবনে সুখের মাপকাঠি না: মিশেল ওবামা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা অস্ট্রেলিয়ায় তার প্রথম বক্তৃতা অনুষ্ঠানে রাজনীতি, সামাজিক বৈষম্য এবং ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। মেলবোর্নে আয়োজিত এ অনুষ্ঠানের টিকিটের মূল্য নিয়ে ব্যাপক আলোচনা হলেও সপ্তাহের মাঝামাঝি দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তৃতাকালে তিনি বলেন, “অনেক বিলিয়নিয়ার সুখী মানুষ নন।” তার মতে, শুধুমাত্র অর্থ ও সম্পদ অর্জন জীবনের সাফল্য বা সুখের মাপকাঠি হতে পারে না। তিনি বলেন, “তাদের অনেক কিছু আছে, কিন্তু তারা শুধু আরও জিনিস জমাতেই মনোযোগ দেয়।”

রাজনৈতিক আচরণ প্রসঙ্গে মিশেল ওবামা তার বিখ্যাত উক্তি “তারা নিচে নামলে, আমরা উপরে উঠি” নিয়ে কথা বলেন। তিনি বলেন, খারাপ আচরণ বা বিদ্বেষ সমাজকে ভালো অবস্থায় নিয়ে যায়নি। “কেউই ভালো নেই, অর্থনীতি ভালো হয়নি, অন্যায় বেড়েছে, শিশুরা হতাশায় ভুগছে এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষ উদ্বিগ্ন,” বলেন তিনি।

হোয়াইট হাউসে থাকার সময় নিজের বিরুদ্ধে হওয়া বর্ণবাদী আক্রমণ ও সমালোচনার কথাও তুলে ধরেন মিশেল ওবামা। শিশুদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রচার চালানোর মতো সাধারণ উদ্যোগ নিয়েও তাকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল বলে জানান তিনি।

তিনি বলেন, “রাজনীতির যে বিষয়টি আমার অপছন্দ, তা হলো এখানে অনেক কিছুই সৎ বা সত্য নয়।”

তবে তিনি স্বীকার করেন, সবসময় সংযত থাকা সহজ নয়। মাঝে মাঝে ব্যক্তিগতভাবে হতাশা প্রকাশ করাও প্রয়োজন হয়। হাস্যরস করে তিনি বলেন, “একজন সত্যিকারের প্রাপ্তবয়স্ক মানুষের মতো আলমারির ভেতরে গিয়ে রাগ ঝাড়ুন।”

অনুষ্ঠানে তিনি নিজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউসে কাটানো সময়ের স্মৃতিচারণ করে বলেন, তারা এমন এক জীবন কাটিয়েছেন যা শিকাগোর দক্ষিণাঞ্চলের সাধারণ পরিবারে বেড়ে ওঠা “মিশেল রবিনসন” কখনও কল্পনাও করেননি।

মেলবোর্নে দুটি অনুষ্ঠানের পর মিশেল ওবামা সিডনিতে আরও দুটি অনুষ্ঠানে অংশ নেবেন।

এসআর

শান্তিতে নোবেল বিজয়ীর নাম আগে কখনো শুনিনি: ট্রাম্প

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহু ভবন ক্ষতিগ্রস্ত

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

দুইবার প্রাণঘাতী ইনজেকশনের পরও হাঁটছেন ক্রিস্টা পাইক

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ আট কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা