হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিচালিত সামরিক অভিযান সীমিত করার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং সে কারণে সামরিক তৎপরতা গুটিয়ে আনার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত দ্রুতই শেষ হতে পারে বলে ট্রাম্পের এই বক্তব্যকে এখন পর্যন্ত সবচেয়ে জোরালো সংকেত হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও জানান, প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই ইঙ্গিত দিয়েছিল যে পুরো মিশন সম্পন্ন করতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

এদিকে বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানি তেলের ওপর কিছুটা শিথিলতা দিয়েছে। জানানো হয়েছে, ২০ মার্চের আগে যেসব ইরানি তেল জাহাজে তোলা হয়েছে, সেগুলো আগামী ১৯ এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রির অনুমতি পাবে।

অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পর সৌদি আরব ও ইসরাইলের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

এর জবাবে শনিবার ভোরে ইসরাইলি বাহিনী তেহরানে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসআর

অনলাইনে নাগরিকের তথ্য বিক্রি

নারীদের সরিয়ে পুরুষদের দায়িত্ব, বিক্ষোভে বন্ধ আইফেল টাওয়ার

ফিলিস্তিনের অস্তিত্ব, অদৃশ্যতা ও রাজনৈতিক কর্তৃত্বের সংকট

রিজার্ভ বিনিয়োগে তিন বছরে সর্বোচ্চ আয় কেন্দ্রীয় ব্যাংকের

ইসরাইলের খেলায় খেলছে যুক্তরাষ্ট্র, ইরানকে হারাতে খুঁজছে নতুন কৌশল

হামলার শিকার হওয়ার পর যা জানালেন অভিনেত্রী বাঁধন

রংপুর আইনজীবী সমিতির বিরুদ্ধে নবীন আইনজীবীদের বিক্ষোভ

প্রযুক্তির অগ্রগতি কি মানুষকে নৈতিকভাবে এগিয়ে নিচ্ছে

ঈশ্বরদীতে ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার যুবলীগ নেতা

২২% জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় আনা বড় চ্যালেঞ্জ