হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইলই কি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি চালাচ্ছে?

সাবেক মার্কিন কূটনীতিকের প্রশ্ন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হেনরি এনশার বলেছেন, ওয়াশিংটন ডিসি থেকে যে ধরনের বক্তব্য আসছে—যেখানে বলা হচ্ছে ‘ইসরাইল হামলা করতে যাচ্ছে বলেই ইরানে আঘাত হানা জরুরি’—তা জনমনে সন্দেহ আরও বাড়িয়ে তুলতে পারে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ইসরাইলের ইচ্ছার ওপর নির্ভরশীল।

এনশার বলেন, ‘অনেকে তো এমনও বলেন যে মধ্যপ্রাচ্যে আমাদের নীতিকে ইসরাইলই পরিচালনা করছে।’

তিনি আরো উল্লেখ করেন, ইরানে হামলার যৌক্তিকতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য যুক্তরাষ্ট্রের ভেতরে আগে থেকেই থাকা সন্দেহকে উসকে দেবে এবং এর প্রভাব জনমতেও পড়তে পারে।

তবে তার ধারণা, সামনে প্রশাসন তাদের বক্তব্যের ধরণ বদলাতে পারে। এনশারের ভাষায়, “আমি মনে করি, আমরা প্রশাসনকে আরও বেশি করে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের কথা বলতে দেখব এবং কেন সেই স্বার্থের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সেটিই তুলে ধরা হবে।”

তিনি সতর্ক করে বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়েছি।’

এসআর

পাকিস্তানে ভিসা সাক্ষাৎকার বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের তরফ থেকে যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি নেই

ইসরাইল থেকে নাগরিকদের সরিয়ে নিতে সহায়তায় অক্ষমতা প্রকাশ মার্কিন দূতাবাসের

ট্রাম্প বেআইনি যুদ্ধ শুরু করেছেন, দায়িত্ব তার: ব্রিটিশ এমপি

ইরানে ২৪ ঘণ্টায় নিহত ৯৬

ট্রাম্পই কি ‘শ্রেষ্ঠ যুদ্ধবাজ’ মার্কিন প্রেসিডেন্ট?

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: জে ডি ভ্যান্স

টেক্সাসের বন্দুকধারীর শার্টে ছিল ইরানের পতাকা

রিয়াদের মার্কিন দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়া হবে: ট্রাম্প

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প