হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজ প্রণালি ‘শত্রুদের জন্য বন্ধ’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানে ইসরাইল-মার্কিন হামলার ষোলতম দিনে পড়েছে। একই সঙ্গে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি ইরানের শত্রুদের জন্য বন্ধ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর আলজাজিরার

তিনি বলেন, ১৫ দিনের যুদ্ধের পর এখন প্রতিপক্ষ দেশগুলো হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে অন্য দেশের সাহায্য চাইছে।

আরাগচি বলেন, ‘১৫ দিনের যুদ্ধের পর তারা এখন অন্যদের কাছে গেছে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে—যাদের তারা গতকাল পর্যন্ত শত্রু মনে করত।’

তিনি আরো বলেন, ‘তারা এখন অন্য দেশগুলোর কাছে সাহায্য চাইছে যাতে প্রণালিটি খোলা থাকে। আমাদের দৃষ্টিতে প্রণালী খোলা আছে, কিন্তু আমাদের শত্রুদের জন্য এটি বন্ধ—যারা আমাদের ওপর এই কাপুরুষোচিত আগ্রাসন চালিয়েছে এবং তাদের মিত্রদের জন্যও।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমেই এই যুদ্ধ শুরু হয়েছে এবং প্রতিপক্ষ ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছিল।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো