হোম > বিশ্ব > আমেরিকা

স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে আগ্রহী যুক্তরাষ্ট্র ও ইরান, তবে আলোচনা হবে ধাপে ধাপে

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে ঘিরে আশাবাদ দেখা গেলেও তা সহজ হবে না বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড হেফলিন।

ওয়াশিংটন ও তেহরানের আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে হেফলিন বলেন, এই প্রক্রিয়া এমন হবে না যে দুই পক্ষ শুধু করমর্দনের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হবে বা একটি লিখিত চুক্তিতে পুরো সময় জুড়ে সংঘর্ষ বন্ধ থাকবে।

তার ভাষায়, “আলোচনা হবে দুই ধাপ এগিয়ে, এক ধাপ পিছিয়ে যাওয়ার মতো।” তিনি আরও বলেন, এটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার ধরন, যা তার ব্যবসায়িক সময় থেকেই দেখা যায়।

হেফলিনের মতে, আলোচনার মাঝেই আংশিক সমঝোতা হবে, আবার সংঘর্ষও চলতে পারে। পাশাপাশি, একে অপরের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ ও ভুল বোঝাবুঝিও দেখা দিতে পারে। তবে শেষ পর্যন্ত উভয় পক্ষেরই স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রণোদনা রয়েছে এবং তারা সেটি অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাবেক এই কূটনীতিক আরও বলেন, আলোচনা চলাকালীন সময়েও কিছু সংঘর্ষ অব্যাহত থাকতে পারে। যদিও এটি আদর্শ পদ্ধতি নয়, তবুও তার বিশ্বাস, এই প্রক্রিয়াকে কার্যকর করা সম্ভব।

এদিকে, তিনি জানান যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের পথে রয়েছেন। একইসঙ্গে তার ধারণা, ইরানও শেষ পর্যন্ত আলোচনায় অংশ নিতে প্রতিনিধি পাঠাবে।

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন

ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার