হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে হামলার বিরোধিতা করছে অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিষয়ে অধিকাংশ মার্কিন নাগরিক বিরোধীতা করেছেন বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। খবর আলজাজিরার

রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ মার্কিন নাগরিক ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিরোধিতা করেছেন। অন্যদিকে মাত্র প্রায় এক-চতুর্থাংশ উত্তরদাতা যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলাকে সমর্থন জানিয়েছেন। সপ্তাহান্তে পরিচালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের ১,২০০-এর বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন।

এদিকে সিএনএনের জন্য এসএসআরএস পরিচালিত আরেকটি জরিপে হামলার বিরোধিতা আরো বেশি দেখা গেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে পরিচালিত ওই জরিপে প্রায় ১০ জনের মধ্যে ৬ জন মার্কিন নাগরিক ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। সেখানে ৪১ শতাংশ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।

সিএনএনের জরিপে আরো দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরান পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। এছাড়া ৩৯ শতাংশ মনে করেন, সামরিক শক্তি ব্যবহারের আগে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত কূটনৈতিক উদ্যোগ নেয়নি।

জরিপগুলোতে রাজনৈতিক বিভাজনও স্পষ্ট হয়ে উঠেছে। ডেমোক্র্যাটদের মধ্যে ৮২ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৬৮ শতাংশ হামলার বিরোধিতা করেছেন। বিপরীতে রিপাবলিকানদের মধ্যে মাত্র ২৩ শতাংশ এই হামলার বিরোধিতা করেছেন।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো