হোম > বিশ্ব > আমেরিকা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে নতুন বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অনুমোদনের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত ২৪ আগস্ট ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্মারকলিপি জারি করেছে। সেই স্মারকলিপিতে উল্লিখিত নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা সার্টিফিকেশন বাতিল করা হতে পারে।

এতে উল্লেখ করা হয়, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অধীনে পরিচালিত ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের’ (এসইভিপি) পর্যবেক্ষণ হচ্ছে, ‘কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (সিপিটি) অনুমোদনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অথচ নিয়ম অনুযায়ী, কেবল পাঠ্যক্রমের অপরিহার্য অংশ হিসেবেই এই সিপিটি দেওয়ার বিধান রয়েছে।

মেমোতে আরো বলা হয়, ‘এসইভিপির প্রবিধান পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানটি বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে তাদের সার্টিফিকেশন হারাতে পারে।’

এর পরিপ্রেক্ষিতে কয়েকটি বিশ্ববিদ্যালয় কিছু ইন্টার্নশিপ আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। তবে ডিগ্রি অর্জনের আবশ্যিক অংশ হিসেবে থাকা ইন্টার্নশিপ আবেদন স্বাভাবিকভাবে প্রক্রিয়াকরণ চালিয়ে যাচ্ছে বার্কলে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, বিদ্যমান নিয়মের কোনো পরিবর্তন হয়নি; তবে নিয়মের অপব্যবহার আর সহ্য করা হবে না। এদিকে ট্রাম্প প্রশাসনের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বিভিন্ন নীতি ও কর্মসূচি নিয়ে চাপ সৃষ্টির ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা, একাডেমিক স্বাধীনতা ও যথাযথ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা।

সূত্র: রয়টার্স

আরএ

জাকারবার্গের বিতর্কিত অধ্যায় নিয়ে বড় পর্দায় ‘দ্য সোশ্যাল রেকনিং’

ফ্যাসিবাদ সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

প্রাকৃতিক খাদ্যরঙ তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা

বাঁশখালীর শঙ্খ নদী হারিয়েছে জৌলুস

কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে দুই যুবক নিহত

আঞ্চলিক শান্তি নষ্ট করছে ‘যুদ্ধপাগল’ ইসরাইল: এরদোয়ান

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি

ইরান যুদ্ধ: হেগসেথকে অভিশংসনের দাবি মার্কিন কংগ্রেস সদস্যের

অর্থছাড় জটিলতায় আটকে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার নির্মাণ

স্টুটগার্টকে গোলবন্যায় ভাসিয়ে বুন্দেসলিগা শুরু বায়ার্নের