হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইলের হামলায় কয়েক ঘণ্টা পিছিয়েছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রস্তাবিত চুক্তি স্বাক্ষর কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে গেছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, রোববারই চুক্তিটি সম্পন্ন হবে। খবর মিডল ইস্ট আইয়ের।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরাইলি হামলা পুরো প্রক্রিয়াকে নাড়িয়ে দিয়েছে। এটি চুক্তি স্বাক্ষর কয়েক ঘণ্টা বিলম্বিত করেছে। এখনই চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু তা কয়েক ঘণ্টা পরে নির্ধারিত হয়েছে।

ট্রাম্প জানান, ইসরাইলের হামলার বিষয়ে উপদেষ্টাদের কাছ থেকে ব্রিফিং পাওয়ার পর তিনি বিস্মিত হন এবং হামলার সময় নির্বাচন নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

অ্যাক্সিওসের উদ্ধৃতি অনুযায়ী, ট্রাম্প বলেন, এটি খুবই খারাপ হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মাত্র এক ঘণ্টা পর চুক্তি স্বাক্ষরের কথা ছিল , আর তখনই এই হামলা হলো।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীরা আশাবাদী যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা “চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি” পৌঁছে গেছে।

এদিকে বৃহত্তর আঞ্চলিক সংঘাত বন্ধ এবং ইসরাইলের সামরিক তৎপরতা নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। তবে তেহরান এমন কোনো শর্ত মেনে নিতে অনিচ্ছুক, যা ইসরাইলকে অঞ্চলজুড়ে সামরিক অভিযান অব্যাহত রাখার সুযোগ করে দিতে পারে।

ইরানের সঙ্গে চুক্তি করতে এখনো আশাবাদী ট্রাম্প

বৈরুতে ইসরাইলের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

ইরান চুক্তি নিয়ে শাহবাজের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

অকল্পনীয় সাদাসিধা জীবন মাস্কের, বাস করেন ক্ষুদ্র বাসায়

রোববারই চুক্তি, দাবি ট্রাম্পের; সতর্ক বার্তা তেহরানের

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত পাকিস্তান ও সৌদি আরবের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে উদ্বিগ্ন ইসরাইল

চুক্তি আসন্ন, তবে ট্রাম্পকে ‘জন্মদিনের উপহার’ দিবে না ইরান