হোম > বিশ্ব > আমেরিকা

পাকিস্তানে নতুন বৈঠকের খবর সত্য নয়: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

আমার দেশ অনলাইন

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে দ্বিতীয় দফা বৈঠকের যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘সত্য নয়’ বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ । খবর বিবিসির।

সংস্থাটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অতিরিক্ত দাবি তোলার অভিযোগ করেছে। এর পাশাপাশি বারবার অবস্থান পরিবর্তন ও পরস্পরবিরোধী বক্তব্য দেওয়ার কথাও উল্লেখ করা হয়। আইআরএনএ বলেছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং হুমকিমূলক বক্তব্যের পাশাপাশি এই বিষয়গুলো এখন পর্যন্ত আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, এমন পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো উজ্জ্বল সম্ভাবনা নেই। তবে এই বক্তব্যে কোনো নির্দিষ্ট কর্মকর্তা বা প্রতিষ্ঠানের উদ্ধৃতি দেওয়া হয়নি।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট দুটি ইরানি গণমাধ্যমও সম্ভাব্য বৈঠকে ইরানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করে।

এখনও পর্যন্ত ইরানের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এই বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করেননি। ফলে আলোচনায় ইরান অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা