হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইল এখন থেকে ‘প্রতিবন্ধকতা’ হিসেবে গণ্য হবে: গিদন লেভি

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানের মধ্যকার বর্তমান পরিস্থিতিকে “অত্যন্ত বিস্ফোরক” বলে বর্ণনা করেছেন ইসরাইলের প্রভাবশালী দৈনিক 'হারেৎজ'-এর লেখক ও কলামিস্ট গিদন লেভি।

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভি বলেন, “দিনশেষে এটি অত্যন্ত পরিষ্কার যে, এই খেলায় ইসরাইল কেবলই হেরেছে। ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে—রিপাবলিকান পার্টি, হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরে (স্টেট ডিপার্টমেন্ট) এমন বহু মানুষ রয়েছেন, যারা খোদ ট্রাম্পের চেয়েও ইসরাইলের প্রতি অনেক বেশি সমালোচনামূলক মনোভাবাপন্ন।”

তিনি সতর্ক করে বলেন, “এখন নেতানিয়াহু যদি ট্রাম্পের সাথে সম্পর্ক নষ্ট করতে সফল হন, তবে ইসরাইল এমন এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি। আর আমি মনে করি, এর ফলাফল ও পরিণতি খুব অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।”

লেভি আরও যোগ করেন, “যুক্তরাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরাইল এখন একটি প্রতিবন্ধকতা, এবং এখন থেকে তাদের সাথে সেই অনুযায়ীই আচরণ করা হবে।”

সূত্র: আল জাজিরা

এসআর

২৫ বছর পরও ‘সবে শুরু’ বললেন এরদোয়ান

বাঁশখালীতে জ্ঞানের আলো ছড়াচ্ছে উপকূলীয় পাবলিক লাইব্রেরি

চিকিৎসার জন্য বিদেশ নয়, এমন স্বাস্থ্যব্যবস্থা গড়তে চায় সরকার

ফক্স স্পোর্টস বলছে, বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৬৯%

ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প

সকালে মেথি ভেজানো পানি: কতটা উপকারী, কী বলছে বিজ্ঞান?

প্রাণহানির পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তদন্তে ৩ কমিটি

ভারতজুড়ে বোমা হামলার হুমকি, আতঙ্কে নয়াদিল্লি

সাপের কামড়ে মৃত্যু, ঝাড়ফুঁকে জীবিত করার চেষ্টা

পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিক মাধ্যম ব্যবহারে জরুরি নির্দেশনা