হোম > বিশ্ব > আমেরিকা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫১১৯

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে পৌঁছেছে। শনিবার প্রকাশিত সরকারি সর্বশেষ হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবারের তুলনায় মৃতের সংখ্যা আরও ৫০ জন বেড়েছে। গত ২৪ জুন সংঘটিত এই দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাস-সংলগ্ন উপকূলীয় রাজ্য লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ভেনেজুয়েলার পার্লামেন্টের সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে জানিয়েছেন, আহতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ১৬ হাজার ৭৪০ জনে।

এদিকে, লা গুয়াইরায় ধসে পড়া বহু ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনো মরদেহ উদ্ধারের কাজ চলছে। হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি ভেনেজুয়েলার কর্তৃপক্ষ।

এমএমআর

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাচ্ছে ইসরাইল, কয়েক দশকের সম্পর্কে ফাটল

আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা, বিপাকে ১৫ লাখের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বেড়ে ১০