হোম > বিশ্ব > আমেরিকা

টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও মিশিগানসহ আরো কয়েকটি আসনে ডেমোক্র্যাটদের জয়

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের আরও কয়েকটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, মিশিগান ও ওয়াশিংটনের এসব আসনের ফল ঘোষণা করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এপির ঘোষিত ফল অনুযায়ী, টেক্সাসের নবম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী অ্যালেক্স মেইলারকে হারিয়ে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট লেটিসিয়া গুতিয়েরেজ। আসনটি আগে থেকেই শূন্য ছিল।

ক্যালিফোর্নিয়ার ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান কেভিন লিংকনকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট অ্যাডাম গ্রে। একইভাবে ওয়াশিংটনের তৃতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান জন ব্রাউনকে হারিয়ে আবারও প্রতিনিধি পরিষদের সদস্য হয়েছেন ডেমোক্র্যাট মারি গ্লুসেনক্যাম্প পেরেজ।

ক্যালিফোর্নিয়ার ৩৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট দলের প্রগতিশীল ধারার প্রার্থী অ্যাঞ্জেলা গনজালেস-টরেস জয় পেয়েছেন। তিনি নিজ দলের বর্তমান প্রতিনিধি জিমি গোমেজকে পরাজিত করেছেন।

অন্যদিকে, মিশিগানের চতুর্থ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে আট মেয়াদে দায়িত্ব পালন করা রিপাবলিকান প্রতিনিধি বিল হুইজেঙ্গাকে হারিয়েছেন ডেমোক্র্যাট শন ম্যাকক্যান।

সূত্র: আলজাজিরা

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস হওয়া বিল কি আদৌ আটকে দিতে পারবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীলদের জয় দেখছেন বার্নি স্যান্ডার্স

নির্বাচনের পর ট্রাম্পের মুখোমুখি ডেমোক্র্যাটরা, বিভক্ত সরকারের পথে ওয়াশিংটন

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পরও ইরান যুদ্ধকে সার্থক মনে করেন ট্রাম্প

কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ, আবারো অভিশংসনের আশঙ্কায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গভর্নর পদে ডেমোক্র্যাটদের উত্থান, রাজনীতিতে এক প্রজন্মের বড় পরিবর্তন

ডেমোক্র্যাটদের পাস করা আইন কি ভেটো দিয়ে আটকে দিতে পারবেন ট্রাম্প

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন বার্তা দিল হোয়াইট হাউস

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ব্রিটিশ মডেল অনুসরণ করতে চায় মার্কিন ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ, বললেন জেডি ভ্যান্স