হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে নতুন করে আরো হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তেহরানে বিমান হামলা আগামী দিনগুলোতে আরো বাড়ানো হবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানে ইসরাইলি বাহিনী এখনো ’পূর্ণ শক্তি’ প্রয়োগ করেনি। খবর আলজাজিরা

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমি অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশ দিয়েছি… আমাদের বাহিনী এখন তেহরানের কেন্দ্রে প্রবল শক্তি দিয়ে আঘাত হানছে, এবং আগামী দিনগুলোতে তা আরও তীব্র হবে।’

তিনি ইরানের হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দেশটি বর্তমানে বেদনাদায়ক সময় পার করছে।

রোববার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত নয়জন নিহত হন। যুদ্ধ শুরুর পর এটিই দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

নেতানিয়াহু বলেন, ‘গতকাল তেল আবিবে, আর এখন বেইত শেমেশে আমরা প্রিয় মানুষদের হারিয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা, এবং ইসরাইলের নাগরিকদের পক্ষ থেকে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান