হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধের বাড়তি ব্যয় নিয়ে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা

আমার দেশ অনলাইন

ইরানে চলমান যুদ্ধের ব্যয় ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে—পেন্টাগনের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে তীব্র সমালোচনা দেখা দিয়েছে।

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মার্ক ডি-সালনিয়ার বলেন, এই বিপুল অর্থ ব্যয় করলে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবার খরচ কমানো যেত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এর বদলে আমরা ১৪ জন মার্কিন সেনা হারিয়েছি, জ্বালানির দাম বাড়িয়েছি এবং আমেরিকানদের আরও অনিরাপদ করে তুলেছি।”

আরেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-এর সমালোচনা করে বলেন, তিনি যুদ্ধের প্রকৃত অর্থনৈতিক প্রভাব সম্পর্কে অবগত নন। খান্না বলেন, “আমি হেগসেথকে জিজ্ঞেস করেছিলাম—ইরান যুদ্ধের কারণে প্রতিস্থাপন ব্যয়, গ্যাস ও খাদ্যের দাম মিলিয়ে আমেরিকানদের কত খরচ হচ্ছে? তার এ বিষয়ে কোনো ধারণাই নেই।”

তিনি আরও বলেন, “অবিশ্বাস্য।”

সূত্র: আল জাজিরা

এসআর

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

ভোটের বাকি তিন দিন, জরিপে এগিয়ে ট্রাম্পবিরোধীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

মৃত্যুদণ্ড কার্যকরে প্রাণঘাতী ওষুধ প্রয়োগের পরও বেঁচে যান, যা বললেন নারী আসামি

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থী আল-সাইয়েদকে যে ভাষায় আক্রমণ করছেন ট্রাম্পসহ বিরোধীরা

বিশ্বজুড়ে রাজনৈতিক পতনের দ্বারপ্রান্তে ট্রাম্প

অসুস্থদের কর্মছাড় পেতে শারীরিক অক্ষমতার প্রমাণ দেওয়ার নিয়ম আটকে দিলেন মার্কিন বিচারক