হোম > বিশ্ব > আমেরিকা

শনিবারের মধ্যে ইরানে হামলা চালানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই বৈঠকে আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানান, নিরাপত্তা কর্মকর্তারা সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) ইরানে হামলা চালাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

ওই কর্মকর্তা আলোচনাকে ‘পরিবর্তনশীল ও চলমান’ বলে উল্লেখ করেন। কারণ, সম্ভাব্য হামলার পর ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে—তা নিয়ে বিশ্লেষণ করছে হোয়াইট হাউজ।

একাধিক সূত্রের দাবি, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনাকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে। সম্ভাব্য হামলার সিদ্ধান্ত হলে সংশ্লিষ্ট অঞ্চলে মোতায়েন সেনাদের সুরক্ষার কথা বিবেচনায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে আরেকটি সূত্র বলেছে, মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানো মানেই যে তাৎক্ষণিকভাবে ইরানে হামলা চালানো হবে—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র সাধারণত কোনো অঞ্চলে হামলার আগে নিজস্ব সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুনর্বিন্যাস করে থাকে।

এসআর

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

অবৈধভাবে ১,০০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড

পাকিস্তান সফরে যাবে ভারত!

মেসি-এমবাপ্পেদের প্রতিদ্বন্দ্বী রদ্রি-ইয়ামাল

নির্বাচনের আগে ধর্মের কথা, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা

সুন্দরবনের আদলে সীতাকুণ্ডের ম্যানগ্রোভে বন্যপ্রাণীর অভয়ারণ্য

জীবননগরে ময়লা ফেলার প্রতিবাদ করায় চারজনকে কুপিয়ে জখম

ঝেংয়ের অবিশ্বাস্য কামব্যাক

সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় মদন সাব-রেজিস্ট্রার অফিস