হোম > বিশ্ব > আমেরিকা

মার্কিন ইহুদিদের কাছে নেতানিয়াহুর চেয়ে বেশি জনপ্রিয় মামদানি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন ইহুদি ভোটারদের কাছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে বেশি জনপ্রিয় নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি । এমনকি ডেমোক্র্যাটিক পার্টির সামগ্রিক অবস্থানের তুলনায় মার্কিন ইহুদি ভোটারদের কাছে জোহরান মামদানি অনেক বেশি জনপ্রিয়। জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জিবিএওর এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।

জিবিএও জানায়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত ৮০০ জন মার্কিন ইহুদি ভোটারের ওপর এ জরিপ চালানো হয়।

জরিপে মামদানির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ৪৯ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এ হার ২০ শতাংশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও ইতিবাচক মনোভাবের হার ছিল ২১ শতাংশ।

জরিপে ডেমোক্র্যাটিক পার্টির প্রতি ইতিবাচক মনোভাবের হার ছিল ৪৫ শতাংশ। অন্যদিকে, রিপাবলিকান পার্টির নেট ফেভারেবিলিটি বা সামগ্রিক ইতিবাচক-নেতিবাচক মূল্যায়নের ব্যবধান ছিল ১৯ শতাংশ।

জিবিএওর জরিপে সবচেয়ে বেশি ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার প্রতি ইতিবাচক মনোভাবের হার ছিল ৬১ শতাংশ।

সূত্র: আলজাজিরা

আরএ

ট্রাম্পের ছায়ায় থেকেও নিজস্ব রাজনৈতিক বলয় তৈরি করছেন ভ্যান্স

ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প

ইসলামবিদ্বেষের রাজনীতিকে হারিয়ে ইতিহাস গড়লেন আল-সাইয়েদ

ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মামদানির সমর্থিত ৩ প্রার্থীর জয়

৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ায় গভর্নর

রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর বিজয়

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস