হোম > বিশ্ব > আমেরিকা

এক দিনেই ২৩০ কোটি ডলার বাড়ল এনভিডিয়া প্রধানের পারিবারিক সম্পদ

আমার দেশ অনলাইন

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে ফেরার খবরে একদিনেই প্রায় ২৩০ কোটি ডলারের সম্পদ বেড়েছে তার স্ত্রী পরিচালিত পারিবারিক দাতব্য সংস্থার। সোমবার শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় এই বিপুল সম্পদ বৃদ্ধি ঘটে।

ফরচুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনসেন হুয়াংয়ের স্ত্রী লরি হুয়াং পরিচালিত ‘জেন-সান অ্যান্ড লরি হুয়াং ফাউন্ডেশন’-এর কাছে এনভিডিয়ার প্রায় ৫ কোটি ৯০ লাখ শেয়ার রয়েছে। সোমবার শেয়ারটির দাম বেড়ে ১৬৫ দশমিক ০৫ ডলারে দাঁড়ায়। ফলে ফাউন্ডেশনটির শেয়ারমূল্য বেড়ে প্রায় ৯৭০ কোটি ডলারে পৌঁছায়। আগের শুক্রবারের বাজারমূল্যের তুলনায় এক দিনেই এর সম্পদ বেড়েছে প্রায় ২৩০ কোটি ডলার।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদের ২০২৬ সালের প্রক্সি বিবৃতিতে ফাউন্ডেশনটির শেয়ার ধারণের এই তথ্য উঠে এসেছে।

যেভাবে গড়ে ওঠে হুয়াং পরিবারের ফাউন্ডেশন

জেনসেন হুয়াং ও তার স্ত্রী লরি হুয়াং ২০০৭ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। যাত্রার শুরুতে সংস্থাটির কাছে এনভিডিয়ার ৩ লাখ ৭০ হাজার শেয়ার ছিল, যার তৎকালীন বাজারমূল্য ছিল ১ কোটি ২৬ লাখ ডলার।

ফরচুনের প্রতিবেদনে করসংক্রান্ত নথির বরাত দিয়ে বলা হয়েছে, ২০২০ সালের শেষে ফাউন্ডেশনটির সম্পদের পরিমাণ ছিল ৮২ কোটি ৮০ লাখ ডলার। ২০২৪ সালের শেষ নাগাদ তা বেড়ে দাঁড়ায় ৯২০ কোটি ডলারে।

ফাউন্ডেশনটির সম্পদ বৃদ্ধিতে হুয়াং দম্পতির নিয়মিত শেয়ার হস্তান্তরেরও ভূমিকা রয়েছে। ২০২৫ সালের জুনে তাঁদের লিভিং ট্রাস্ট থেকে ফাউন্ডেশনটিকে এনভিডিয়ার ৪ লাখ ৪০ হাজার শেয়ার দেওয়া হয়, যার তৎকালীন মূল্য ছিল প্রায় ৬ কোটি ডলার। একই পরিমাণের অর্ধেক শেয়ার একটি ডোনার-অ্যাডভাইজড ফান্ডেও দেওয়া হয়েছিল বলে সিএনবিসির বরাতে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের বৃহৎ বেসরকারি দাতব্য সংস্থার একটি

সম্পদের আকারের দিক থেকে গত বছর যুক্তরাষ্ট্রের শীর্ষ ১৫টি বেসরকারি ফাউন্ডেশনের তালিকায় স্থান পায় হুয়াং দম্পতির সংস্থাটি। তালিকায় এর পাশাপাশি ছিল রকফেলার ফাউন্ডেশন ও কনরাড এন হিলটন ফাউন্ডেশনের মতো বড় প্রতিষ্ঠান।

তবে বিপুল সম্পদের মালিক হলেও ফাউন্ডেশনটি বেশ নীরবে কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটির কোনো ওয়েবসাইট নেই। এমনকি ২০২৩ সাল পর্যন্ত এর কোনো বেতনভুক্ত কর্মীও ছিল না।

২০১৪ সাল থেকে লরি হুয়াং ফাউন্ডেশনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে জেনসেন হুয়াং সংস্থাটির সচিব ও প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ছাড়া দম্পতির এনভিডিয়া শেয়ারের বড় অংশ যে ট্রাস্টগুলোর মাধ্যমে পরিচালিত হয়, সেগুলোর সহ-ট্রাস্টি হিসেবেও রয়েছেন লরি।

ফোর্বসের হিসাব অনুযায়ী, সোমবারের বাজারদরে ওই ট্রাস্টগুলোতে থাকা হুয়াং দম্পতির শেয়ারের মূল্য ছিল প্রায় ১৪ হাজার ৪০০ কোটি ডলার।

সূত্র: এনডিটিভি

এআরবি

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সামনে আসছে যে পাঁচ বড় প্রশ্ন

মার্কিন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড নেটওয়ার্কে হ্যাকারদের হানা

বাস্তবের আয়রন ম্যান ইলন মাস্ক, বদলে দিচ্ছেন প্রযুক্তিনির্ভর পৃথিবী

ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধ করতে চায় ডেমোক্র্যাটরা

নিরাপত্তা শঙ্কায় সামরিক আবাসন এলাকায় আশ্রয় নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা

আত্মজীবনীতে আফগানিস্তান নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জো বাইডেন

তেল পাচার বন্ধ ও অস্ত্র নিয়ন্ত্রণে ইরাকের প্রধানমন্ত্রীর পাশে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট

ইলহান ওমর-মামদানি-আবদুল এল-সাইয়েদকে হত্যার হুমকি, গ্রেপ্তার মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক