হোম > বিশ্ব > আমেরিকা

জাহাজ জব্দের ঘটনা স্বীকার ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা ও জব্দের ঘটনা স্বীকার করেছে ইরান। একই সঙ্গে এর দ্রুত পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খবর আলজাজিরার।

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের হাজরাত খাতাম আল-আনবিয়া সামরিক সদর দপ্তর ওমান সাগরে একটি জাহাজের ওপর মার্কিন সামরিক বাহিনীর চালানো হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ওমান সাগরের পানিসীমায় সামুদ্রিক জলদস্যুতা করে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালায় মার্কিন বাহিনী; এতে জাহাজটি অচল হয়ে পড়ে। পরে জাহাজে ডেকে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়।

ইরান অভিযোগ করেছে, মার্কিন মেরিন সদস্যরা জাহাজটির ডেকে উঠে এই অভিযান চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা সতর্ক করে দিচ্ছি যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার বিরুদ্ধে প্রতিক্রিয়া ও প্রতিশোধ নেবে।”

উল্লেখ্য, এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্যে আগে থেকেই ভিন্নতা দেখা গেলেও এবার ইরান সরাসরি জাহাজ জব্দের বিষয়টি নিশ্চিত করল এবং পাল্টা পদক্ষেপের ইঙ্গিত দিল।

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা