হোম > বিশ্ব > আমেরিকা

শিগগিরই কিউবার পতন হবে: ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই কিউবার পতন হবে। কারণ হিসেবে তিনি বলেন, ভেনেজুয়েলার কাছ থেকে তারা যে পরিমাণ অর্থনৈতিক ও জ্বালানি সহায়তা পেত, তা আর পাবে না। মঙ্গলবার আইওয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ট্রাম্প বলেন, কিউবার খুব শিগগিরই পেতন হবে। কিউবা সত্যিই এমন একটি জাতি, যা ব্যর্থতার খুব কাছাকাছি। বলেন, তারা ভেনেজুয়েলা থেকে তাদের তেল পেয়েছে, তারা আর তা পাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর হাভানা আর কারাকাস থেকে তেলের সরবরাহ পাচ্ছে না। ঠিক এ সময়ে এমন মন্তব্য করলেন ট্রাম্প।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত ৩ জানুয়ারি এক মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন রদ্রিগেজ। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ওয়াশিংটনের শর্ত পূরণে ব্যর্থ হলে রদ্রিগেজ সরকারের পরিণতিও মাদুরোর মতো হতে পারে। এসব শর্তের মধ্যে রয়েছে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়া।

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

যেভাবে পাল্টে যাচ্ছে নতুন প্রজন্মের মুসলিমদের রাজনৈতিক ভূমিকা

ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল আদালত

গাজায় ইসরাইলি অপরাধে মার্কিন মদত বন্ধের দাবি রাশিদা তালিবের

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম ১০ ডলার, অচল পাম্পের ডিসপ্লে!

নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান হিলারির