হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যে স্থানীয় সময় রোববার ভোরে এক ভয়াবহ বন্দুক হামলায় ১ থেকে ১৪ বছর বয়সী ৮ শিশুর মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় পুলিশের বরাতে একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। পুলিশ ঘটনাটিকে পারিবারিক বিরোধজনিত সহিংসতা থেকে ঘটে থাকতে পারে বলে ধারণা করেছে।

রোববার ভোরে শ্রিভপোর্টের বিভিন্ন বাড়িতে এ হামলা চালানো হয়। এতে মোট ১০ জন গুলিবিদ্ধ হন।

শ্রিভপোর্ট পুলিশের মুখপাত্র ক্রিস্টোফার বোর্ডেলন জানিয়েছেন, হামলাকারী পালানোর সময় পুলিশের ধাওয়ার মুখে পড়ে গুলিতে নিহত হয়। তিনি আরো জানান, গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল।

হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে এনবিসি নিউজকে বোর্ডেলন বলেন, নিহত শিশুদের মধ্যে কয়েকজন তার নিজের পরিবারের সদস্য ছিল।

স্থানীয় বাসিন্দা লন্ডন সিএনবিসিকে বলেন, তিনি ১৯৯১ সাল থেকে সেখানে বসবাস করছেন, কিন্তু কখনো এমন সহিংসতার কথা শোনেনি। তিনি বলেন, ‘এই রাস্তায় এমন কিছু আগে কখনো ঘটেনি। এটা খুব খারাপ ছিল। … ওই বাচ্চাদের সাথে এমনটা হওয়ায় আমি খুবই হতাশ।’

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখার সময় নিজেদের শোকাহত বলেন শ্রেভেপোর্টের মেয়র টম আর্সেনো।
তিনি বলেন, ‘এটি একটি মর্মান্তিক পরিস্থিতি, সম্ভবত শ্রেভপোর্টে আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ মর্মান্তিক পরিস্থিতি’।

হাউস স্পিকার মাইক জনসন প্রায় ১০ বছর ধরে শ্রেভেপোর্টের প্রতিনিধিত্ব করছেন, তিনি ঘটনাটিকে একটি ‘হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে তার দল স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ রাখছে।

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

অক্টোবরে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান