হোম > বিশ্ব > এশিয়া

জ্বালানি মজুত নিষিদ্ধের মেয়াদ বাড়াল দক্ষিণ কোরিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সরবরাহ নিয়ে চলমান উদ্বেগের মধ্যে পেট্রোলিয়াম-জাতীয় পণ্য মজুত করার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো দুই মাস বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।

দেশটির অর্থমন্ত্রী কু ইউন-চিওল এ ঘোষণা দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাতে জানা গেছে, অসাধু বাণিজ্য ঠেকাতে গত মার্চ মাসে জ্বালানি পণ্য মজুতের ওপর সাময়িক এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। আগামী সপ্তাহে এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা আরো দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলাতেই সিউল এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

মধ্যপ্রাচ্য ক্ষমতাধরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হওয়া উচিত নয়: জিনপিং

ভারত সীমান্ত ঘেঁষে এক দিনে ১০৮টি বৌদ্ধ প্যাগোডা নির্মাণ করল ভুটান

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার

দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় মৃত্যু ৩ হাজার ৫৬০

ভুটানে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতি, ভারতে সতর্কতা

ভিন্নমত হলেই মুনাফিক বলার সমালোচনা আনোয়ার ইব্রাহিমের

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর

ব্রাজিলের নির্বাচনে লুলার জয়ে আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন