হোম > বিশ্ব > এশিয়া

জাপানে প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে বিরোধীদের জোট

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জাপানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

জাপানে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে চ্যালেঞ্জ জানাতে দুটি প্রধান বিরোধী দল একসঙ্গে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার লক্ষ্য সম্ভাব্য আকস্মিক নির্বাচনে দোদুল্যমান ভোটারদের সমর্থন আদায় করা।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তাকাইচি বর্তমানে জনমত জরিপে এগিয়ে রয়েছেন। এতে তার নেতৃত্বাধীন জোট সংসদের শক্তিশালী নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিরোধী শিবির জানিয়ে দিয়েছে, তাকাইচির জন্য ক্ষমতায় থাকা সহজ হবে না। বৃহত্তম বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (সিডিপি)-এর নেতা ইয়োশিহিকো নোদা বলেন, তারা যৌথভাবে নির্বাচনে অংশ নিতে একটি নতুন জোট গঠনে সম্মত হয়েছেন।

সাংবাদিকদের নোদা জানান, গণমাধ্যমের খবরে আগামী মাসেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। ওই নির্বাচনে সিডিপি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক জোটসঙ্গী কোমেইতোকে সঙ্গে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

নোদা আরও বলেন, বিরোধী দলগুলো তাকাইচির ডানপন্থি জোটের বিপরীতে একটি ‘মধ্যপন্থি’ বিকল্প জোট গঠনে একমত হয়েছে।

এদিকে, বুধবার তাকাইচির দল এবং তাদের সহযোগী জাপান ইনোভেশন পার্টির কর্মকর্তারা জানান, সংসদের অধিবেশন শুরুর পরপরই প্রধানমন্ত্রী ভোটের ডাক দেওয়ার পরিকল্পনার কথা তাদের অবহিত করেছেন।

এসআর

সাবেক প্রধানমন্ত্রী মাহাথীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন আনোয়ার ইব্রাহীম

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১

হরমুজ ইস্যুর মধ্যেই মালাক্কা প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা সিঙ্গাপুর-ইন্দোনেশিয়ার

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৫

মুসলিম কিশোরীকে গণধর্ষণের পর খুন করল হিন্দু যুবকরা, উত্তাল পশ্চিমবঙ্গ

মাস্কের স্পেসএক্স রকেটে পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাচ্ছে কোরিয়া

মোদির সম্মাননা পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

থাইল্যান্ডে মিলল প্রায় ২ হাজার বছরের পুরোনো ভারতীয় আংটি

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার