হোম > বিশ্ব > এশিয়া

পশ্চিমবঙ্গকে পাকিস্তানে যুক্ত করার চেষ্টা হচ্ছিল : মোদি

আমার দেশ অনলাইন

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্য সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে শনিবার রাজ্যে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের (২০ জুন) এক অনুষ্ঠানে দেশভাগ, ভারত-বাংলাদেশ সীমান্ত, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্তও চলছিল। তখন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেস। কিন্তু সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি।

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, এই বাংলার মানুষ দাঙ্গা, বিভাজন, রক্তপাতের ঘটনার কথা ভোলেনি। ভোলেনি কলকাতা আর নোয়াখালীর দাঙ্গার কথা। আর সেদিন এই বাংলার বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এবার সেই বীরের সম্মানে এই রাজ্যে তাঁর স্মৃতি রক্ষার্থে তৈরি হবে বিশাল মূর্তি।

নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেস, বাম দল এবং তৃণমূলের আমলেই এই বাংলায় অনুপ্রবেশ ঘটেছে। এবার বাংলার সীমান্তকে রক্ষার জন্য কাঁটাতারের অসমাপ্ত বেড়ার কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণ হচ্ছে। আজ এই বাংলা পরাধীনতার শিকলমুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের অতীত গৌরব ফিরে আসছে। পশ্চিমবঙ্গের মানুষ আজ স্বাধীন। পরাধীনতা থেকে শিকলমুক্ত। স্বচ্ছতা থাকলে উন্নয়ন হবেই। সেই লক্ষ্য নিয়ে এই বাংলার ডবল ইঞ্জিন সরকার এগোচ্ছে।

অনুষ্ঠানে মোদি ছাড়াও ভাষণ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনিও জোর দিয়ে বলেন, এবার এই রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার দিল্লির সরকারকে সঙ্গে নিয়ে দ্রুত এগিয়ে যাবে। এই বাংলাকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে।

এমই

রাষ্ট্রপতির ক্ষমতায়ন

দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা