হোম > বিশ্ব > এশিয়া

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনার পর বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে সম্মত হয়েছে দেশটি।

বুধবার মালয়েশিয়ার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার-এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। আলোচনার মাধ্যমেই তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। এ ধরনের বিষয় অত্যন্ত সতর্ক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে নিতে হয়।

তিনি আরো বলেন, এর আগে অনেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানালেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কারণ মিয়ানমার তাদের গ্রহণে রাজি ছিল না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, সে কারণেই দেশটিতে অবস্থানরত রোহিঙ্গাদের নির্ধারিত স্থানে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গাদের স্থানীয় আইন মেনে চলা এবং জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান।

আনোয়ার ইব্রাহিম জানান, তিনি ইতোমধ্যে দেশটির পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন, কোনো রোহিঙ্গা শরণার্থী যদি জনসমাগমস্থল বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে।

সূত্র: দ্য স্টার

এআরবি

সীমান্ত ইস্যুতে মতপার্থক্য চীন-ভারতের

ইন্দোনেশিয়ায় ইসরাইলি কোম্পানির তৎপরতা বৃদ্ধির কারণ কী

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনই ইরান যুদ্ধের মূল কারণ: আনোয়ার ইব্রাহিম

পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল তৃণমূল, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চক্রান্ত মানবেন না ব্রিকস নেতারা

মধ্যপ্রাচ্য যুদ্ধে লাগাম টানার আহ্বান ব্রিকসের, একতরফা নিষেধাজ্ঞার প্রতিবাদ

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

থাইল্যান্ডে অর্থ আত্মসাতের অভিযোগে বৌদ্ধভিক্ষু গ্রেপ্তার

ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক

ড্রোন হামলার পর বন্ধ মিয়ানমারের বিমানবন্দর