হোম > বিশ্ব > এশিয়া

ব্রাজিলের নির্বাচনে লুলার জয়ে আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন

আমার দেশ অনলাইন

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার ঐতিহাসিক নির্বাচনী জয়ে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে লুলার নেতৃত্বে ব্রাজিলের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেন।

পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্টকে নিজের প্রিয় বন্ধু হিসেবে উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, নির্বাচনে লুলার এই জয় দীর্ঘ ও কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে এসেছে। এর মধ্য দিয়ে ব্রাজিলের জনগণ দেশ পরিচালনায় তাকে নতুন করে ম্যান্ডেট দিয়েছে।

লুলার দীর্ঘদিনের সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দারিদ্র্য হ্রাস এবং উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রচেষ্টার প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব ক্ষেত্রে লুলার অঙ্গীকার ব্রাজিলের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও সম্মান অর্জন করেছে।

আনোয়ার ইব্রাহিম আরো বলেন, লুলার সঙ্গে তার বন্ধুত্বকে তিনি সব সময় মূল্যায়ন করেন। একটি আরো ন্যায়সংগত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর—বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর—কণ্ঠস্বর আরও জোরালো হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, লুলার অব্যাহত নেতৃত্বে ব্রাজিলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী তার দেশ। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এবং লাতিন আমেরিকার মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়া এবং মালয়েশিয়া-ব্রাজিল অংশীদারত্বকে আরো কার্যকর রূপ দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

আনোয়ার ইব্রাহিমের মতে, এসব ক্ষেত্রে যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরো শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ ও অবস্থান তুলে ধরতে ভূমিকা রাখতে পারে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

হজের ইতিহাস তুলে ধরতে বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনা

মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, এরপর যা হলো

বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের দাবিতে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

মালয়েশিয়ার নেতৃত্বে তরুণদের দেখতে চান আনোয়ার ইব্রাহিম

কেন বারবার ছড়ায় কিম জং উনের মৃত্যুর গুজব

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

ইসরাইলি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল মালয়েশিয়া

স্ত্রীকে সুনামি কেড়ে নিয়েছে, ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী