হোম > বিশ্ব > এশিয়া

ফের জাপানের প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি

আমার দেশ অনলাইন

আবারো জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের পূর্ণাঙ্গ অধিবেশনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি সানা তাকাইচি জাপানের ১০৫তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আজই তার দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করবেন তাকাইচি।

গত বছরের অক্টোবরের শেষের দিকে ১০৪ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তাকাইচি। এরপর ২৩ জানুয়ারি তিনি পার্লামেন্ট ভেঙ্গে দেন।

পরবর্তীতে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এলডিপি দুই-তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে ব্যাপক জয়লাভ করে এবং প্রত্যাশিতভাবেই তিনি ১০৫ তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী মনোনয়ন ভোট হাউস অব কাউন্সিলরেও পৃথকভাবে অনুষ্ঠিত হয়। যেহেতু দুটি কক্ষের মধ্যে ফলাফল ভিন্ন হলে নিম্নকক্ষের ভোট প্রাধান্য পায়, তাই তাকাইচির প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচন নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী তাকাইচি আজ তার দ্বিতীয় মন্ত্রিসভা চালু করবেন। তিনি কোনো পরিবর্তন ছাড়াই সকল মন্ত্রিসভার সদস্যদের ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সূত্র: দ্য জাপান নিউজ

আরএ

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ