হোম > বিশ্ব > এশিয়া

আগ্রাসীদের অনুতপ্ত করাতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের ওপর হামলার জবাব কঠোর হবে উল্লেখ করে বলেছেন, আগ্রাসীরা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকালে দেশটির বিভিন্ন শহরে ইসরায়েলের হামলায় “ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব” ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এসব হামলায় প্রতিরক্ষা অবকাঠামোর পাশাপাশি বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।

এক বিবৃতিতে ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের “পুনরায় সামরিক আগ্রাসন” আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তেহরানের ভাষ্য অনুযায়ী, এই হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ উল্লেখ করে ইরান জানিয়েছে, আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে এবং তারা “দৃঢ়ভাবে জবাব দেওয়ার” অধিকার সংরক্ষণ করছে। দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়েছে।

বিবৃতিতে ইরান আরো বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা এতদিন ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে। তবে ইতিহাসের উদাহরণ টেনে বিবৃতিতে বলা হয়, ‘ইরান কখনো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করেনি। এবারও জবাব হবে কঠোর এবং আগ্রাসীরা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে।’

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: সাম্য ও শান্তির বার্তায় জয়া আহসান

পালংখালী সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ পিস ইয়াবা জব্দ

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

অবশেষে আসছে ‘মহানগর ৩’

আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু, পরিবারের পাশে ইউএনও