হোম > বিশ্ব > এশিয়া

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় চীনে জ্বালানির দাম বৃদ্ধি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চীনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পেট্রোলের দাম কিছুটা বেড়েছে। চীনের অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত সাংহাই ফিউচার্সের দাম বুধবার রেকর্ড উচ্চতায় পৌঁছায়। একপর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১৩০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়।

তবে শুক্রবার সেই দাম কিছুটা কমে প্রতি ব্যারেল প্রায় ১১৩ ডলারে নেমে এসেছে। তা সত্ত্বেও তেলের দাম এখনো অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে।

এর অন্যতম প্রধান কারণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ব্যাহত হওয়া। সংঘাতের আগে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রতিদিন দুই কোটি ২০ লাখ ব্যারেলেরও বেশি তেল পরিবহন করা হতো। বর্তমানে তা কমে প্রায় ৬০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

এছাড়া সম্প্রতি সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার ঘটনাও তেলের বাজারে প্রভাব ফেলেছে। তবে পাইপলাইনটি কয়েক সপ্তাহ নয়, বরং কয়েক দিনের মধ্যেই মেরামত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তেলের দাম বাড়ার পেছনে চীনের অভ্যন্তরীণ কিছু কারণও রয়েছে। দেশটির শোধনাগারগুলো আবারো বাজারে সক্রিয় হয়েছে।

তারা বিশেষ করে ডিজেল উৎপাদন বাড়াতে শুরু করেছে। বিশ্ববাজারে ডিজেলের ঘাটতির কারণে এর দাম বেড়ে যাওয়ায় চীনা শোধনাগারগুলোর জন্য ডিজেল উৎপাদন এখন অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

আরএ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

নদীপাড়ের ভাড়া ঘর থেকে প্রেসিডেন্ট ভবন, সারল্যই ছিল জোকো উইদোদোর শক্তি

পাকিস্তানের ওপর নির্ভরতা কাটাতে চায় আফগানিস্তান, চীন সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলেই বহিষ্কার করবে মালয়েশিয়া

আদালতের নির্দেশে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আজাদ জম্মু ও কাশ্মীরে ৩৮ দফা দাবিতে কেন বিক্ষোভ