হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৫

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কার উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে বন্দিদের দুটির দলের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ দাঁড়িয়েছে। ইতোমধ্যে আরো প্রায় ১০০ জন আহত হয়েছেন। সোমবার পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সূত্রগুলোর মতে, রোববার দণ্ডপ্রাপ্ত বন্দি ও বিচারাধীন বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নেগোম্বো শহরটি বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।

পুলিশ জানিয়েছে, কারাগারের ভেতরের বিভিন্ন অংশ এখনও তল্লাশি চলছে। নিহত ও আহতদের পূর্ণাঙ্গ হিসাব নিশ্চিত করতে কর্মকর্তারা কাজ করছেন।

শ্রীলঙ্কা সেনাবাহিনীর মুখপাত্র ওয়ারুনা গামাগ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা দিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তারা স্ট্যান্ডবাই অবস্থায় রয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল দেরানা টিভির সম্প্রচারিত ভিডিওতে কারাগারের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন দেখা যায়। একই সঙ্গে আহত বন্দিদের বহনকারী একটি পুলিশ বাস কারাগার থেকে বেরিয়ে যেতে দেখা যায়। বাসের মেঝেতে কয়েকজন আহত বন্দিকে শুয়ে থাকতে দেখা গেছে।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ