হোম > বিশ্ব > এশিয়া

চীনে পৌঁছালেন পুতিন, ট্রাম্প-জিনপিংয়ের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক

আমার দেশ অনলাইন

শি জিনপিং, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ভোরে চীনের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম প্রধান কেন্দ্র শেনজেনে পৌঁছান তিনি।

সফরকালে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের বৈঠকের কথা রয়েছে।

বিশ্বের প্রভাবশালী তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসানে সমঝোতার উদ্যোগ হিসেবে পুতিন এ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন।

গত অক্টোবরে ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে তিন নেতার মধ্যে আলোচনার উদ্যোগকে তিনি স্বাগত জানান। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইঙ্গিত দেন, বৈঠকে তারা ‘বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা’ করবেন। সে সময় তিনি বলেন, ‘আমরা ইরান যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছি।’

এদিকে, এআই ও পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতিগুলোর ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে দেওয়া বক্তব্যে চীনের জিনপিং বলেন, এই অঞ্চলে একটি অভিন্ন জনগোষ্ঠী গড়ে তোলা এবং যৌথ সমৃদ্ধি অর্জনে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

তিনি বলেন, উন্মুক্ত এশিয়া-প্যাসিফিক অর্থনীতি প্রতিষ্ঠায় বাণিজ্য ও বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করতে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং পরিবেশবান্ধব ও কম কার্বন নিঃসরণভিত্তিক অর্থনৈতিক রূপান্তর ত্বরান্বিত করার আহ্বান জানান জিনপিং।

সূত্র: বিবিসি

আরএ

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই-যুক্ত স্মার্ট চশমা দিয়ে জালিয়াতি

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পরিবেশ তৈরির আহ্বান জাতিসংঘের

দক্ষিণ চীন সাগর নিয়ে মতপার্থক্য, চুক্তি চূড়ান্ত হয়নি আসিয়ান সম্মেলনে

শর্ত সাপেক্ষে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত আসিয়ানের

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে