হোম > বিশ্ব > এশিয়া

ইরান যুদ্ধের ধাক্কায় শ্রীলঙ্কার চা-শিল্পে সংকট

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং চা রপ্তানির চাহিদা কমে যাওয়ায় চরম সংকটের মুখে পড়েছেন শ্রীলঙ্কার চা-শ্রমিকেরা।

শ্রীলঙ্কার হ্যাটন অঞ্চলের ডানকেল্ড চা-বাগানের কর্মী জাসিন্থা ম্যালার রয়টার্স নিউজ এজেন্সিকে বলেন, ‘আমরা জানি না পরিস্থিতি কীভাবে সামাল দেব। এই যুদ্ধ চলতে থাকলে অনেক মানুষ চরম কষ্টের মুখে পড়বে।’

যুদ্ধ পরিস্থিতি রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ায় জাসিন্থা ম্যালার এখন পরিবারের রান্নার জন্য কাঠের খড়ি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। রপ্তানি কমে যাওয়ার কারণে তার মতো অনেক চা-শ্রমিকই এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

শ্রীলঙ্কার রপ্তানি উন্নয়ন বোর্ডের (ইডিবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে দেশটির চা রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কমে ১১৪ দশমিক ৭৫ মিলিয়ন (১১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার) ডলারে নেমে এসেছে।

ইডিবির উপাত্ত বলছে, শ্রীলঙ্কার চায়ের সবচেয়ে বড় ক্রেতা ইরাক থেকে চাহিদা ৩৮ শতাংশ কমে গেছে। পাশাপাশি নৌ ও পরিবহন লজিস্টিকস সংকটের কারণে সংযুক্ত আরব আমিরাতে চা পাঠানো কমেছে প্রায় ৯৩ শতাংশ।

দিলমাহ সিলন টি কোম্পানি পিএলসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী দিলহান ফার্নান্দো বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে বাড়তি খরচ নিজেদের কাঁধে নিচ্ছি। তবে জ্বালানি খরচ বৃদ্ধি এবং লজিস্টিকসে এর নেতিবাচক প্রভাব—তা পার্থ ও মেলবোর্নের মধ্যেই হোক কিংবা কলম্বো ও দুবাইয়ের মধ্যে—সবখানেই মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে।’

সূত্র: আলজাজিরা

এএম

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল