হোম > বিশ্ব > এশিয়া

জানি না বাবা বেঁচে আছেন কি না, ছেলের হৃদয়বিদারক আকুতি

সিএনএন

নেপালে ভয়াবহ বন্যার মধ্যে নিখোঁজ বাবার সন্ধানে হৃদয়বিদারক আকুতি জানিয়েছেন ছেলে সুমিত নেপাল। মঙ্গলবার থেকে বাবার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না তিনি।

কান্নাজড়িত কণ্ঠে সুমিত সিএনএনকে বলেন, ‘তার কী হয়েছে বা তিনি বেঁচে আছেন কি না, আমি জানি না।’

নিখোঁজ নাভারাজ নেপালের বয়স ৪২ বছর। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি রাসুয়া জেলায় স্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন তিনি।

বন্যার পানি ওই এলাকায় প্রবল স্রোতে ঢুকে পড়ার পর থেকেই নাভারাজের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

ভয়াবহ বন্যায় রাসুয়াসহ নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। ফলে স্বজনদের মধ্যে নিখোঁজদের নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

সিডিএর অভিযানে ১৩ ভবনকে ৪১ লাখ টাকা জরিমানা

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি

বাউবির এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ

ইরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মানবে না পাকিস্তান

ওসমান হাদির প্রতিটি শব্দ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় দৃঢ় করে

সংবাদ প্রকাশের পর বরিশালে গ্রীন সিটির নির্মাণাধীন ভবনে ‘অবৈধ’ সাইনবোর্ড

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা সেনা প্রধানের

কীটনাশকের কাঁচামাল আমদানি সহজ করার পদক্ষেপকে স্বাগত বামার