হোম > বিশ্ব > এশিয়া

আদালতের নির্দেশে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে নিজ বাড়িতে স্থানান্তর করে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। আগের দেওয়া আদেশ বাস্তবায়নে অ্যাটর্নি জেনারেলের আপত্তি নাকচ করে মঙ্গলবার নতুন এ নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘১এমডিবি’ থেকে বিপুল অর্থ আত্মসাতের দায়ে ৭৩ বছর বয়সী নাজিব রাজাক বর্তমানে কারাভোগ করছেন। গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা কমিয়ে শর্তসাপেক্ষে ক্ষমার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ১ কোটি ২০ লাখ ডলার জরিমানা পরিশোধ করলে কারাদণ্ডের অবশিষ্ট সময় নিজ বাড়িতে গৃহবন্দী অবস্থায় কাটানোর সুযোগ পাওয়ার কথা ছিল তার।

নাজিবের রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) গত শুক্রবার নির্ধারিত জরিমানার পুরো অর্থ পরিশোধ করে। এরপরও আইনি জটিলতার কথা তুলে ধরে কারাগার থেকে তাকে বাড়িতে নেওয়ার প্রক্রিয়ায় বাধা দেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

এ পরিস্থিতিতে নাজিবের আইনজীবী ও সরকারি কৌঁসুলিদের সঙ্গে শুনানি শেষে কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক আসলাম জয়নুদ্দিন নতুন আদেশ দেন। তিনি জানান, ক্ষমার আদেশ অনুযায়ী নাজিবকে কমিয়ে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট সময় নিজ বাড়িতে গৃহবন্দী থেকেই কাটাতে হবে।

নাজিবের প্রধান আইনজীবী শফি আবদুল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার শেষ বিকেলের মধ্যেই তাকে কারাগার থেকে নিজের বাড়িতে নেওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার মালয়েশিয়ার রাজা অভিযোগ করেন, নাজিবকে বাড়িতে স্থানান্তরের ক্ষেত্রে বিলম্ব করে অ্যাটর্নি জেনারেল রাজকীয় আদেশের প্রতি অবজ্ঞা দেখাচ্ছেন। রাজার ভাষ্য, নাজিবকে ক্ষমা করার সিদ্ধান্তে কোনো ধরনের অস্পষ্টতা ছিল না।

উল্লেখ্য, মালয়েশিয়ার সাংবিধানিক ব্যবস্থায় দেশটির নয়টি রাজ্যের শাসকেরা পাঁচ বছর পরপর পালাক্রমে রাজা নির্বাচিত হন। শত বছরের ঐতিহ্যবাহী ইসলামি রাজপরিবারের এই শাসকেরা দেশটির রাজনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

২০২০ সালের জুলাইয়ে ১এমডিবি দুর্নীতি কেলেঙ্কারির প্রথম মামলায় নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ক্ষমা বোর্ড তার সাজা কমিয়ে ছয় বছর নির্ধারণ করে। তবে ১এমডিবি-সংক্রান্ত আরেকটি মামলায় তার বিরুদ্ধে আরও ১৫ বছরের কারাদণ্ডের আদেশ রয়েছে। ওই মামলার রায় নিয়ে বর্তমানে আপিল শুনানি চলছে।

সূত্র: এএফপি, বাসস

এআরবি

আজাদ জম্মু ও কাশ্মীরে ৩৮ দফা দাবিতে কেন বিক্ষোভ

স্ত্রীর জন্য দোয়া করে কবরে ফুলের পাপড়ি ছড়িয়ে দেন অশ্রুসিক্ত মাহাথির

সামরিক নিয়ন্ত্রণের নতুন কাঠামো তৈরি করছে মিয়ানমার সরকার

অং সান সু চিকে কেন ‘রাজনৈতিক জিম্মি’ করে রেখেছেন মিন অং হ্লাইং

আধুনিক উন্নয়ন ও পরিবর্তনের পথে বাধা নয় ইসলাম: মাহাথির মোহাম্মদ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ২০

স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না: আনোয়ার ইব্রাহিম

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত

দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের

কীভাবে শূন্য থেকে সমৃদ্ধির শিখরে ছোট্ট সিঙ্গাপুর