হোম > বিশ্ব > এশিয়া

এবার আফগানিস্তানের রাজধানীতে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, শুক্রবার ভোরে দেশটির রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান বাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে অভিযান চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা হয় বলে তিনি জানান। কাতারের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ক্রমেই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও সম্ভাব্য হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মুজাহিদের দাবি, পাকিস্তান দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশেও বিমান হামলা চালিয়েছে।

এর আগে আফগানিস্তান জানায়, রোববার সীমান্ত এলাকায় পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার জবাবে বৃহস্পতিবার গভীর রাতে তারা পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করে এবং এক ডজনের বেশি সেনা চৌকি দখল করে। অন্যদিকে পাকিস্তান সরকার বলেছে, তাদের রোববারের অভিযান ছিল সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে পরিচালিত। ইসলামাবাদ আফগানিস্তানের সাম্প্রতিক হামলাকে “উসকানিমূলক” আখ্যা দিয়ে সেনা চৌকি দখলের দাবি প্রত্যাখ্যান করেছে।

এদিকে, পাকিস্তানের নিরাপত্তা সূত্রের দাবি, দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান আফগানিস্তানের নানগারহার প্রদেশে হামলা চালিয়ে একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, সীমান্তে কথিত ‘উসকানিমূলক’ হামলার জবাবে পাল্টা অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। এ খবর জানিয়েছে জিও নিউজ।

নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, তালেবান বাহিনীর সীমান্ত লঙ্ঘনের পর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু করে।

রাত ২টা পর্যন্ত পরিস্থিতির আপডেট দিয়ে প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগান দিক থেকে ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা আঘাত হেনেছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, মতপার্থক্য নিরসনে দুই দেশকে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে।

সূত্র: এপি

এসআর

নেপালে ফের বিপর্যয়, তুষারধসে পর্বতারোহীসহ নিখোঁজ ১০

এআই নিরাপত্তায় জাতিসংঘের নতুন কাঠামোর প্রস্তাব সিঙ্গাপুরের

নেপালে বন্যায় নিহত বেড়ে ১৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার

ভারী বর্ষণে থাইল্যান্ডে বন্যা, ব্যাংককের ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা

মণিপুর রাজ্যে গুলিতে নাগা সম্প্রদায়ের চার নাগরিক নিহত

ভেঙে পড়া বিশ্বব্যবস্থার কড়া সমালোচনা নেপালি প্রধানমন্ত্রীর

গণপরিবহনে জোরে গান শুনলেই জরিমানা ৪০ হাজার টাকা

বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের নিয়ম কঠোর করছে জাপান

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্কবার্তা দিলেন নেপালের প্রধানমন্ত্রী

আরো বিকশিত হওয়ার ভিত্তি তৈরি করছে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম