হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে নির্মাণাধীন রেলপথে ক্রেন ধসে ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

থাইল্যান্ডে নির্মাণাধীন একটি উচ্চগতির রেলপথের ওপর ক্রেন ভেঙে পড়ে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বুধবার সকালে রাজধানী ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলের দিকে যাত্রারত একটি ট্রেন নাখন রাচাসিমা প্রদেশের সিখিও জেলায় পৌঁছানোর সময় দুর্ঘটনাটি ঘটে। ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে রেলপথের নির্মাণকাজ চলাকালে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়।

নাখন রাচাসিমা প্রদেশের পুলিশপ্রধান থাচাপোন চিন্নাওং জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ভেঙে পড়া ক্রেনটি একটি উচ্চগতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

তবে দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি

এসআর/এসআই

পারমাণবিক শক্তি ‘জ্যামিতিক হারে’ বাড়ানোর ঘোষণা কিম জং উনের

মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৪৬, আহত ৭০

মদ্যপ অবস্থায় ভিড়ের ওপর ট্রাক উঠিয়ে দিল চালক, নিহত ৬

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

নিরাপত্তা সম্মেলনে চীনকে পরোক্ষ কটাক্ষ জাপানের প্রতিরক্ষামন্ত্রীর

জাপান কি সত্যিই ‘নতুন সামরিকবাদ’ অনুসরণ করছে

পাঁচ বছরে ৩১ লাখ মানুষ হারাল জাপান

বাধ্য হয়ে সন্তান বিক্রি করছেন আফগান বাবারা

জাপানে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র

এভারেস্টে নতুন বিশ্ব রেকর্ড, একদিনেই জয় ২৭৪ পর্বতারোহীর