হোম > বিশ্ব > এশিয়া

বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের যাত্রী আকর্ষণে বিপজ্জনকভাবে বেপরোয়া গতিতে বাস চালানোর প্রবণতার উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সংবাদ করেছে ফ্রান্সের গণমাধ্যম।

ফ্রান্স টুয়েন্টি ফোর-এর সংবাদে এসেছে, বাংলাদেশের অনেক বাসচালক উচ্চগতিতে গাড়ি চালিয়ে যাত্রী টানার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন। দ্রুতগতিতে যানবাহনকে ওভারটেক করা, এদিক-ওদিক জিগজ্যাগ চালানো এমনকি রাস্তার পাশে দিয়েও এগিয়ে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ আচরণ নিয়মিত দেখা যাচ্ছে।

সংবাদটিতে এসেছে, দেশের বাস অন্যতম জনপ্রিয় পরিবহন হলেও কোম্পানিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা রয়েছে। যাত্রী আকর্ষণে কম সময়ে গন্তব্যে পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা চালকদের ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ে উৎসাহিত করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বেপরোয়া ড্রাইভিংয়ের হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে, যা অনেক ক্ষেত্রে বিনোদনের উৎসে পরিণত হয়েছে।

একজন কনটেন্ট নির্মাতা জানান, যাত্রীরা অনেক সময় চালকদের দ্রুত চালাতে উৎসাহ দেন, যাতে যাত্রা আরো রোমাঞ্চকর হয়।

তবে এই ঝুঁকিপূর্ণ প্রবণতা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে উঠছে। দেশে অনেক পুরোনো ও ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে, যার ফলে অনেক বাস খাদে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে মোট সড়ক দুর্ঘটনার প্রায় ১২ শতাংশেই বাস জড়িত।

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

নদীপাড়ের ভাড়া ঘর থেকে প্রেসিডেন্ট ভবন, সারল্যই ছিল জোকো উইদোদোর শক্তি

পাকিস্তানের ওপর নির্ভরতা কাটাতে চায় আফগানিস্তান, চীন সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণ

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলেই বহিষ্কার করবে মালয়েশিয়া

আদালতের নির্দেশে গৃহবন্দী হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক