হোম > বিশ্ব > এশিয়া

পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল তৃণমূল, বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আমার দেশ অনলাইন

বাম ও তৃণমূল সরকার রাজ্যের ‘সনাতনী ঐতিহ্য ও সংস্কৃতি’ দমন করার চেষ্টা করেছিল। বামেরা ধর্মকে ‘আফিম’ বলত। আর তৃণমূল বাংলাকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল। শনিবার কলকাতার কেষ্টপুরে একটি গণেশ পূজামণ্ডপ উদ্বোধন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ৪৯ বছর ধরে রাজ্যের সাংস্কৃতিক পরিচয় নষ্ট করার চেষ্টা চলেছে। এর মধ্যে ৩৪ বছর বাম শাসন এবং ১৫ বছর তৃণমূল শাসন করেছে। ৩৪ বছর যারা ধর্মকে আফিম বলত তারা ক্ষমতায় ছিল কমিউনিস্টদের অধীনে, আর তার পরের ১৫ বছর তারা (তৃণমূল) একে বৃহত্তর বাংলাদেশ বানানোর চেষ্টা করেছে। এখন এমন সরকার এসেছে যারা ভুলে যাওয়া সংস্কৃতি ও পরম্পরা ফিরিয়ে আনতে চায়।

শুভেন্দুর অভিযোগ, বাম আমলে পূজা মণ্ডপের বাইরে স্টলে কার্ল মার্কস আর ভ্লাদিমির লেনিনের বই থাকত। কিন্তু স্বামী বিবেকানন্দ বা লোকনাথ বাবার বই থাকত না। হনুমান চালিশা বা ভগবত গীতা খুঁজে পাওয়া যেত না। সেখানে স্পষ্ট বলা হত তারা ধর্মে বিশ্বাস করে না, ধর্মকে আফিম মনে করে।

তৃণমূল সরকারের বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের আমলে বাংলাকে ‘জামাতিকরণ’ করার চেষ্টা হয়েছিল। তিনি বলেন, ‘ওদের ১৫ বছরের শাসনে, প্রথম দিকে না হলেও শেষ দিকে, বাংলাকে জামাতি বানানোর চেষ্টা হয়েছিল। একবার বিসর্জনের দিন বদলানো হয়েছিল... তিনি বৈঠকে বলেছিলেন মহরম আছে, তাই বিজয়া দশমীতে বিসর্জন হবে না। এটা করা যায় না। পঞ্জিকা মেনে চলতে হয়। আমাদের পরম্পরা ধীরে ধীরে বদলে দেওয়া হচ্ছিল।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাল ইরান

পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ক্যাথরিন কনলি

মার্কিন স্বপ্ন বনাম জার্মান দেয়াল

হবিগঞ্জে সাংবাদিক গোলাম মোস্তফা রফিক স্মরণে নাগরিক শোকসভা

এক দশকেও কাঙ্ক্ষিত গতি পায়নি শিল্পায়নের স্বপ্ন

ইরান-ওমানের সমঝোতা হলেও এখনই খুলছে না হরমুজ প্রণালি

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ

ইয়েমেনে বাস্তুচ্যুতি সংকট ভয়াবহ, ঘরছাড়া ৭৬ হাজার মানুষ: আইওএম