হোম > বিশ্ব > এশিয়া

নতুন নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করল অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া শুক্রবার একটি নতুন নিরাপত্তা চুক্তিতে সই করেছে, যার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ার সঙ্গে ক্যানবেরার প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে। এই চুক্তির আওতায় নতুন সামরিক প্রশিক্ষণ স্থাপনা গড়ে তোলা এবং যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

জাকার্তা থেকে এএফপি জানায়, চুক্তি অনুযায়ী প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে একজন জ্যেষ্ঠ ইন্দোনেশীয় কর্মকর্তাকে সংযুক্ত করা হবে। যৌথ বিবৃতিতে এ তথ্য জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

আলবানিজ বলেন, যৌথ মহড়া আরও কার্যকর করতে সামরিক প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে সহায়তা দেবে অস্ট্রেলিয়া। তিনি এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন।

তার ভাষায়, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক সীমান্তগুলোর একটি রয়েছে, যা স্বাভাবিকভাবেই দুই দেশকে ঘনিষ্ঠ অংশীদারে পরিণত করেছে। ‘আজ আমরা শুধু অংশীদার নই, বরং ঘনিষ্ঠ বন্ধু’, বলেন তিনি।

এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া তার প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে উদ্যোগী হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া পররাষ্ট্রনীতিতে তুলনামূলক ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখে চলেছে, যাতে প্রধান বাণিজ্য অংশীদার চীনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, নতুন এই চুক্তি দেশটির ‘স্বাধীন ও সক্রিয়’ পররাষ্ট্রনীতি এবং সুপ্রতিবেশী নীতির প্রতিফলন। তার মতে, এই সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠবে।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী আলবানিজ বর্তমানে ইন্দোনেশিয়ায় পাঁচ দিনের সরকারি সফরে রয়েছেন, যা শনিবার শেষ হওয়ার কথা। সফরের আগে তিনি এই চুক্তিকে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বড় ধরনের সম্প্রসারণ হিসেবে আখ্যা দেন এবং অস্ট্রেলিয়ায় ইন্দোনেশিয়ার বাড়তে থাকা বিনিয়োগের প্রশংসা করেন।

উল্লেখ্য, বিতর্কিত এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০২৪ সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির ধারাবাহিকতায় এবার নতুন এই নিরাপত্তা চুক্তি সম্পন্ন হলো। ওই চুক্তির পরই পূর্ব জাভায় হাজার হাজার অস্ট্রেলীয় ও ইন্দোনেশীয় সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।

এসআর

জাপানে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র

এভারেস্টে নতুন বিশ্ব রেকর্ড, একদিনেই জয় ২৭৪ পর্বতারোহীর

ইরান যুদ্ধের ধাক্কায় শ্রীলঙ্কার চা-শিল্পে সংকট

যে কারণে পাকিস্তানি রুপির তুলনায় ভারতীয় মুদ্রার ব্যাপক পতন

ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক বাতিল বালেন্দ্রর, দেখাতে চান শক্তিমত্তা

উত্তর কোরিয়ার সীমান্তকে ‘অভেদ্য দুর্গে’ পরিণত করার নির্দেশ কিমের

নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আফগানিস্তান

এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী

‘অকালমৃত্যু ও গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে যাচ্ছে কোটি মানুষ’