হোম > বিশ্ব > এশিয়া

সাবেক প্রধানমন্ত্রী মাহাথীরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন আনোয়ার ইব্রাহীম

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী টুন ড. মাহাথীর মোহাম্মাদের ১০১তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আনোয়ার ইব্রাহীম মাহাথীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করেন। তিনি বলেন, মাহাথীর যেন সর্বশক্তিমান আল্লাহর রহমতে সবসময় পরিপূর্ণ থাকেন।

প্রধানমন্ত্রী তার বার্তায় লিখেছেন, মহান আল্লাহর রহমতে তিনি যেন সুস্বাস্থ্য ও বরকতময় জীবন লাভ করেন ইনশাআল্লাহ।

উল্লেখ্য, টুন ড. মাহাথীর মোহাম্মাদ মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রীদের একজন। দেশের আধুনিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে তার অবদান ব্যাপকভাবে স্বীকৃত।

এআরবি

ব্রাজিলের নির্বাচনে লুলার জয়ে আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

হজের ইতিহাস তুলে ধরতে বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনা

মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, এরপর যা হলো

বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের দাবিতে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

মালয়েশিয়ার নেতৃত্বে তরুণদের দেখতে চান আনোয়ার ইব্রাহিম

কেন বারবার ছড়ায় কিম জং উনের মৃত্যুর গুজব

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

ইসরাইলি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল মালয়েশিয়া