হোম > বিশ্ব > এশিয়া

পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়াতে বললেন সানাউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: জিও নিউজ

নিরাপত্তার আশঙ্কায় ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মনে হয়, এ বিষয়ে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। এতে দীর্ঘ মেয়াদে পাকিস্তানই লাভবান হবে।’

তার মতে, বিশ্বকাপ বর্জনের সম্ভাব্য সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ‘আমরা হয়তো অর্থ কম পাব, কমে অর্থেও আমরা চলতে পারব। তবে আজ পাকিস্তান যদি বাংলাদেশের পাশে দাঁড়ায়, এর প্রভাব হবে সুদূরপ্রসারী’।

সানাউল্লাহ আরো বলেন, ১৯৭১ সালে দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থন সেই ব্যবধান দূর করতে সাহায্য করতে পারে। তিনি বলেন, ‘আমরা সম্পর্কের একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে পারি, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ দুই ভাইয়ের মতো থাকবে।’

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রভাবশালী এই নেতা আরো বলেন, পাকিস্তানের সমর্থন হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রতি নয়।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ীই টুর্নামেন্টে (পাকিস্তানের) অংশ নেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’

সূত্র: জিও নিউজ

মালয়েশিয়ার জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদল

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের নাম পরিবর্তনের দাবি জামায়াত এমপির

আলফাডাঙ্গায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সেন্ট পিটার্সবার্গের জার্মান কনস্যুলেট বন্ধের ঘোষণা রাশিয়ার

আদানি চুক্তির অনিয়মে কায়কাউসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ফোন করে মেয়েকে হত্যার খবর দিল জামাতা, লাশ গোসলের সময় গ্রেপ্তার স্বামী

স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা

বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা

ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম