হোম > বিশ্ব > এশিয়া

জাপানে টানা ভারি তুষারপাতে নিহত বেড়ে ৪৬, আহত পাঁচ শতাধিক

আমার দেশ অনলাইন

জাপানে টানা প্রায় তিন সপ্তাহ ধরে চলা ভারি তুষারপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এই দুর্যোগে আহত হয়েছেন অন্তত ৫৫৮ জন। মঙ্গলবার দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

জানুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া অবিরাম তুষারপাতে জাপানের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বরফে আচ্ছাদিত হয়ে পড়েছে। বিশেষ করে জাপান সাগরমুখী উপকূলীয় অঞ্চলে তীব্র যানজট, যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়া এবং দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, উত্তরাঞ্চলের আওমোরি প্রদেশসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুতর। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বাড়ির ছাদে জমে থাকা ভারী বরফ ধসে পড়ার কারণে অথবা বরফ পরিষ্কার করতে গিয়ে পিছলে পড়ে যাওয়ায়।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলের আঞ্চলিক কেন্দ্র আওমোরিতে বর্তমানে জমে থাকা বরফের পুরুত্ব প্রায় ১ দশমিক ৩ মিটার, যা চার ফুটেরও বেশি। আবহাওয়া পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এসআর

দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের

কীভাবে শূন্য থেকে সমৃদ্ধির শিখরে ছোট্ট সিঙ্গাপুর

মাহাথির নাকি আনোয়ার—মালয়েশিয়ার উন্নয়নে কে এগিয়ে

নতুন নকশার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে খুশি মালয়েশিয়ার নারীরা, মাতৃত্বকালীন ছুটির পরও মিলবে আর্থিক সহায়তা

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

মধ্যপ্রাচ্য ক্ষমতাধরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হওয়া উচিত নয়: জিনপিং

ভারত সীমান্ত ঘেঁষে এক দিনে ১০৮টি বৌদ্ধ প্যাগোডা নির্মাণ করল ভুটান

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার

দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় মৃত্যু ৩ হাজার ৫৬০