হোম > বিশ্ব > এশিয়া

তীব্র তুষারপাত ও বৃষ্টিতে আফগানিস্তানে নিহত বেড়ে ৬১

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, সাম্প্রতিক তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির বিভিন্ন প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে।
আফগানিস্তান ভিত্তিক টোলোনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এএনডিএমএ-এর মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হামাদ বলেন, ‘তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে ৬১ জন নাগরিক নিহত হয়েছেন, ১১০ জন আহত হয়েছেন এবং ৪৫৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তীব্র তুষারপাত ও সড়ক যোগাযোগ বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্র ও জরুরি পরিষেবায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তারা জরুরি সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এএনডিএমএ এর তথ্যমতে, কাবুল, পারওয়ান, পাঞ্জশির, বামিয়ান, দাইকুন্ডি, ময়দান ওয়ারদাক, গজনি, হেরাত, ঘোর, বাদগিস, ফারিয়াব, সার-ই পোল, বলখ, সামানগান ও নুরিস্তান প্রদেশে এ প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১১০ জন। এছাড়া ৪৫৮টি আবাসিক বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।

গজনির বাসিন্দা সফিউল্লাহ বলেন, “প্রচুর বরফ পড়ছে। রোগীদের হাসপাতালে নেওয়ার কোনো উপায় নেই। আমরা সরকারের কাছে সহায়তা চাইছি।”

হেরাতের বাসিন্দা মোহাম্মদ দাউদ বলেন, “একদিকে প্রচণ্ড শীত, অন্যদিকে বেকারত্ব—দুই দিক থেকেই মানুষ চরম চাপে রয়েছে।”

গজনির আরেক বাসিন্দা জাবিহুল্লাহ বলেন, “সারা দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ খুব খারাপ অবস্থায় রয়েছে। তাদের গরম পোশাক ও জরুরি সহায়তা দরকার।”

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অবকাঠামোগত স্থিতিস্থাপকতা এবং উন্নত পূর্ব সতর্কতা ব্যবস্থা জোরদার করা জরুরি।

প্রতিবছর শীতের আগমন ও ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আফগানিস্তানের হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে।

দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের

কীভাবে শূন্য থেকে সমৃদ্ধির শিখরে ছোট্ট সিঙ্গাপুর

মাহাথির নাকি আনোয়ার—মালয়েশিয়ার উন্নয়নে কে এগিয়ে

নতুন নকশার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে খুশি মালয়েশিয়ার নারীরা, মাতৃত্বকালীন ছুটির পরও মিলবে আর্থিক সহায়তা

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

মধ্যপ্রাচ্য ক্ষমতাধরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হওয়া উচিত নয়: জিনপিং

ভারত সীমান্ত ঘেঁষে এক দিনে ১০৮টি বৌদ্ধ প্যাগোডা নির্মাণ করল ভুটান

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সামরিক শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার

দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় মৃত্যু ৩ হাজার ৫৬০