হোম > বিশ্ব > এশিয়া

নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরে জেন-জি বিক্ষোভকারীদের দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে শনিবার গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও তার মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার এক দিন পরই তাদের গ্রেপ্তার করা হলো।

কাঠমান্ডু থেকে এএফপি জানায়, কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী বলেন, ‘শনিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

গত বছর নেপালে জেন-জি’র তুমুল বিক্ষোভের মুখে ৭৪ বছর বয়সী ওলি পদত্যাগে বাধ্য হন। এতে তার সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের পর ৫ মার্চ অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।

সহিংসতা তদন্তে গঠিত কমিশন জানিয়েছে, গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৬ জন নিহত হন।

প্রথম দিনের বিক্ষোভে অন্তত ২০ জন তরুণ নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার জেরে ওই আন্দোলনের সূত্রপাত হয়েছিল, তবে দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্ভোগের কারণে বহুদিন ধরেই জনমনে অসন্তোষ দানা বেঁধেছিল।

পরদিন সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। পার্লামেন্ট ও সরকারি অফিসগুলোতে আগুন দেওয়া হয়। ফলে ওলির সরকার পতন ঘটে।

অন্তর্বর্তী সরকারের সময় গঠিত তদন্ত কমিশন সুপারিশ করেছে, ওলি ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা উচিত।

তাদের প্রতিবেদনে বলা হয়, ‘গুলি চালানোর কোনো আদেশ দেওয়া হয়েছিল কি না, তা প্রমাণিত হয়নি।

তবে গুলি থামাতে বা নিয়ন্ত্রণ করতে কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি এবং তাদের অবহেলাজনিত আচরণের কারণে বেশ কিছু শিশুও প্রাণ হারিয়েছে।’

হরমুজকে ‘পারমাণবিক বোমা’ হিসেবে ব্যবহার করছে ইরান

আমিরাতের প্রথম নারী ট্রেনিং ক্যাপ্টেন হলেন পাইলট হুদা

বাকেরগঞ্জে সড়কে মৃত্যু ফাঁদ, চরম জনদুর্ভোগ

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোরিয়া

পেন্টাগনের নিষেধাজ্ঞাকে বেআইনি রায় মার্কিন আদালতের

মোংলা বন্দরের সড়কে কোটি টাকার সংস্কারের পরও গর্ত

বার্ড ফ্লুর শঙ্কায় মনোসামাজিক ঝুঁকি, গবেষণাকেন্দ্রের কর্মীদের সরাবে অস্ট্রেলিয়া

কক্সবাজারে মদের বারে মাতালদের সংঘর্ষ, নিহত ২

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ

ইন্টারপোলের পাশাপাশি বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় পলাতকদের ফেরাতে তৎপরতা