হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে চিড়িয়াখানায় ভাইরাস সংক্রমণে মারা গেছে ৭২ বাঘ

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং মাই প্রদেশের এক চিড়িয়াখানায় ভাইরাস সংক্রমণে অন্তত ৭২টি বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার প্রদেশের প্রাণিসম্পদ দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষা করে দেখা গেছে, এ বাঘগুলো উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ক্যানাইন ডিসটেম্পার ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া শ্বসনযন্ত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমকে থাইল্যান্ডের জাতীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক সমচুয়ান রাটানামুঙক্লানন বলেন, ‘যখন বাঘ অসুস্থ হয়ে পড়ে, কুকুর-বিড়ালের মতো তা শনাক্ত করা একটু কঠিন। যখন আমরা বুঝতে পারি এগুলো অসুস্থ, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’

বিপুলসংখ্যক বাঘের মৃত্যুর ঘটনায় চিয়াং মাইয়ের টাইগার্স কিংডম নামে এই চিড়িয়াখানা বর্তমানে বন্ধ রয়েছে। এতে দর্শনার্থীদের বাঘকে জড়িয়ে ধরার ও বাঘের সঙ্গে ছবি তোলার সুযোগ রয়েছে, যা চিড়িয়াখানাটিকে জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত করেছে।

প্রাণী অধিকার সংগঠন পেটার পক্ষ থেকে এশিয়া বার্তা সংস্থা এএফপিকে বিবৃতিতে বলা হয়, ‘এ বাঘগুলো যেভাবে বাঁচে, সেভাবেই এদের মৃত্যু হয়েছে, দুর্ভোগ, অবরুদ্ধ ও ভীতিকর অবস্থায়।’

সংগঠনটি বলে, ‘যদি পর্যটকেরা দূরে থাকতেন, এ ধরনের স্থান দ্রুতই অলাভজনক হতো এবং এ ধরনের ট্র্যাজেডি আর ঘটত না।’

ভূমিকম্পের সতর্কবার্তা দ্রুত পৌঁছাতে নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

মিয়ানমারে রাস্তা থেকে তরুণদের ধরে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি

নেপালে পাঁচ জেলায় সতর্কতা জারি, গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ

তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি

গণতান্ত্রিক দেশগুলোও ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ

ভূমি দখলকে হালকাভাবে নেওয়া যাবে না: আনোয়ার ইব্রাহিম

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে ফের বিমান হামলা, নিহত ৮

ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২

রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি গড়ছে আরাকান আর্মি