হোম > বিশ্ব > এশিয়া

ইরানে হামলার জেরে জাপানের শেয়ারবাজারে ধস

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যের ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার পর বিশ্ব অর্থনীতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় সপ্তাহের শুরুতেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধাক্কা লেগেছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার সকালে টোকিও শেয়ারবাজারে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যায়।

জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ এক ধাক্কায় ২ দশমিক ০৭ শতাংশ কমে ৫৭ হাজার ৬২৮ দশমিক ০৭ পয়েন্টে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার ফলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার প্রভাব সরাসরি এশিয়ার বাজারগুলোতে পড়ছে।

স্বল্প সময়ের ব্যবধানে বড় ধরনের পতন হওয়ায় অনেক বিনিয়োগকারী সতর্ক অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এসআর

আফগানিস্তানে নারীদের বিক্ষোভে গুলি, নিহত ২

কলোম্বোয় ২০১৯ সালের ইস্টার সানডে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তৎকালীন গোয়েন্দা প্রধান

বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির গল্প হিসেবে উঠে আসছে উত্তর কোরিয়া: প্রতিবেদন

ফিলিপাইনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭

পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছেন কিম জং উন, ঘুম হারাম যুক্তরাষ্ট্রের

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

চাগোস দ্বীপপুঞ্জ কিনতে চায় ট্রাম্প

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

পারমাণবিক শক্তি ‘জ্যামিতিক হারে’ বাড়ানোর ঘোষণা কিম জং উনের

মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৪৬, আহত ৭০